নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘদূত, শুধুই মেঘদূত...

শাহজাহান কামাল অনি

মনের ভিতরের ভাবনার বুদ্বুদ গুলোকে সবার সাথে মিলিয়ে দেখতে চাই। হিপক্রেসি আমি খুবই অপছন্দ করি। যা মনে করি তা সোজাসুজি ভাবে বলতে এবং শুনতে ভালো লাগে।

শাহজাহান কামাল অনি › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:০৭

শেলফে রবীন্দ্রকে দখল করেছে হেনরি মিলার

কিন্তু এখনো তোমার কপালে দেখি চন্দনের টিপ,

তোমার আঁচল জুড়ে আজো তেমনি বুনো ঝোপ-

শরীর জুড়ে এখনো দেখি জোনাকি উৎসব।

কি করে এমন পারো, দিয়া?



বৈশাখ এলে এখন ভোরে বাজে স্যাক্সোফোন,

বাফেলো সোলজারের পাঁজরে বাসা বাঁধে

জিম মরিসন; মিনি, মিডি, ম্যাক্সি দখল করে

কনুই-হাতা ব্লাউজ আর বাসন্তী শাড়ী।

অথচ তোমাকে এখনো দেখি মাঝে সিঁথি,

হাঁটু-অব্দি কোঁকড়ানো কালো চুল, আঙ্গুলে

রবি শঙ্কর-- এখনো এই খরায়

কি করে এত জলজ তুমি, দিয়া?



বিজ্ঞাপন চিত্র কুরে খেয়েছে আমাদের

নাকের কচি হাড়; আমাদের অন্দরমহলেও

সাঁতরে বেড়ায় কমলা গোল্ডফিশ-

খাবার টেবিলে সুদৃশ্য চামচের টুং টাং শব্দ;

তবুও তোমায় দেখি পুরনো নূপুর- নোলকে,

সবুজ কাঁচের চুড়ি আর বকুলের ঘ্রাণ

বুক জুড়ে। এই যন্ত্র-যুগে এখনো

কি করে এত মৌলিক তুমি, দিয়া?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.