| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন শিক্ষক। এ্কটা হাই স্কুলে চাকরি করি।এই সুবাদে প্রায়ই আমাকে বিভিন্ন ট্রেনিং করতে হয় ।কয়েকদিন আগে এক ট্রেনিং থেকে বলা হল আমরা যেন
ছাত্রদের পরীক্ষার খাতায় বানান ভুলের জন্য মার্ক না কাটি। আমরা বললাম বানান ভুল হলে মার্ক কাটবনা কেন? সেই প্রশিক্ষক বললেন এটা উপরের নির্দেশ। বানান ভুলের জন্য যদি মার্ক না কাটি তবে ওরা সঠিক বানান শিখবে কিভাবে? আমরা যদি ভুল না ধরি তবে কে তাদের ভুল ধরে দেবে? আমার ভয় হয় যে আমদের ভবিষ্যৎ প্রজন্ম
কি সঠিক বাংলা লিখতে পারবে। কারণ আমরা তো তাদের শেখাতে পারছি না। আমরা খাতা দেখি কিন্তু বানান ঠিক না ভুল তা দেখিনা।
যেমন কেউ যদি সূর্য বানানে রেফ না দেয় আমি কাটতে পারবনা। এখন সেই ছাত্র জানতে পারল না সে ভুল করেছে। একজন শিক্ষক হিসেবে আমি এটা কিভাবে সমর্থন করি। সঠিক বানানের উপর অবশ্যই জোর আরোপ করতে হবে।এমনিতে বর্তমানে আমাদের বানানের অবস্থা শোচনীয় ।যত্রতত্র বানান ভুলের ছড়াছড়ি।তার ওপর যদি এ অবস্থা চলে তাহলে বাংলা সঠিকভাবে কতজন লিখতে পারবে বলা কঠিন।
২|
২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৩:৪৫
আমরা সোচ্চার বলেছেন: ওপরের তথাকথিত কর্মকর্তা নিশ্চই নকল করে পাশ করেছে।
৩|
২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৩
সৌভিক ঘোষাল বলেছেন: অনেক শব্দের ক্ষেত্রেই কোন বানানটা সঠিক বানান, তা নিয়ে বহুমত আছে। যেমন কমিউনিস্ট, কমিউনিষ্ট বা মার্কসবাদ, মার্ক্সবাদ। বিদেশি শব্দের প্রতিবর্ণীকরণ এর বাইরে এসে ব্যাপারটা দেখা যাক। সূর্য না সূর্য্য - এখন কি লিখব? এখনও অনেকে পুরান অভ্যাসে য-ফলা দিতে চান। (লিখব না লিখবো, পুরান না পুরানো? )
এর পর যদি বানানের দর্শনে আসি, তা হলে বিষয়টি আরো সমস্যার হয়ে দাঁড়াবে। এখন কি আদৌ ন/ণ, শ/ষ/স, র/ড়/ঢ়, ই/ঈ, উ/ঊ - এসব ব্যবধান কার্যকরী? সংস্কৃত/বৈদিক ভাষায় এসব ধ্বনির আলাদা আলাদা উচ্চারণ ছিল, এখন নেই, মানে বাংলা ভাষাতে ধ্বনি ও তার প্রতিবর্ণীকরণের নিয়মটা বেশ জটিল বিশ্লেষণ ও চিন্তার ব্যাপার। ইংরাজি (না কি ইংরাজী) ফরাসি, জার্মন (না কি জার্মান) ভাষায় বানানের যে সমতা আছে (ব্রিটিশ ও আমেরিকান ইংরাজী,এর মধ্যে আবার নেই) বাংলা ভাষাতে তা নেই বলে বাংলায় বানান বিষয়টা বেশ জটিল। অনেকে বলে কোন আকাদেমী (বা একাডেমি বা এ্যাকাডেমি) র নিয়ম মানতে হবে, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমী, ঢাকার বাংলা একাডেমি, অন্যান্য কিছু বানান অভিধান (যেমন - সংসদ) অনেক বানান এই সমতা দেখান নি। তাই ছাত্রদের বানান কাটার আগে অনেক চিন্তা দরকার, তাই না ?
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৬
১১স্টার বলেছেন: বাংলাভাষার ঐতিহ্য বিলুপ্তির পথে।