নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখি মানুষ

ইরফান রিজভী

আমি শিখি জীবন থেকে, সময় আমার শিক্ষক... এটাই আমার জীবনের বাস্তবতা... এমন কী যা মানুষ বই পড়ে শিখে আমি সেটাও পারি না... আমি আমার মত করে আমার জীবনের সাথে জড়িত প্রতিটা মুহুর্ত থেকে শিখি... হেরে যেয়েও থেমে যাই নি... কেঁদেছি কিন্তু হাল ছাড়িনি... ঠিক যেমন নিজের জীবন থেকে হারিয়েছি অনেক কিছু আবার পেয়েছিও বটে অনেক কিছু... আজকে একটা প্রসংগ নিয়ে লিখবো আমার জীবনের দর্শনের আলোকে, খুব-ই সাদামাটা এবং সাধাসিধা।ধরে নিন, আমার মনে হয় কোন এক স্টেশনে বসে আছি একা একা দীর্ঘকাল ধরে... নির্দিষ্ট কিছু সময় পর পর একেকটি ট্রেইন সেই স্টেশনে এসে থামে আর আমার নিঃসংগতা কিছুক্ষনের জন্য হারিয়ে যায়... কিন্তু সময় হলেই যেন ট্রেন টি ছাড়তে এক মুহুর্তও দেরি করে না... কিছু অপরিচিত মুখের পরিচিতি আর স্মৃতির পট সৃষ্টি করে দিয়ে ট্রেনটি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আবার শুন্যতা ঘিরে আসে চারিপাশ থেকে, ওদের সাথি হয় স্মৃতিগুলো, তারা শুন্যতার মাত্রা বাড়িয়ে আমাকে আরো গভীরে ভাবিয়ে তোলে... তবে যখন রাত হয়, তখন স্টেশনটি এক ভয়াবহ রূপ ধারন করে... সকাল হবার স্বপ্নে অস্থির হয়ে থাকি... নিঃসংগতা যেন রাতে আরো বজ্র কন্ঠে কথা বলে... রাতে খুব কম ট্রেন আসে স্টেশনটিতে... রাতের ট্রেনের যাত্রীগুলোও যেন অনেক ভয়াবহতা বহন করে... স্মৃতি জুড়ে লিখা হয় আরো কিছু দুঃস্বপ্ন...আসলে, জীবনটাকে জীবনের মত রাখা চাই, রেইল স্টেশনে পড়ে থাকতে চাই না, জীবনের মুল্য অনুভুতি তখনি আমাদের আনন্দ দেয় যখন আমরা জীবন থেকে জটিলতা দূর করতে পারি... রাতকে তো ভয় পাবার কিছু নেই, রাতের তারা গুলো তো আমাকে সংগ দিয়ে যাচ্ছে... আমি তো রাতে একা হয়ে যাই না... আমাকে শুধু গ্রহন করতে হবে তাদের সেই সংগতা...

ইরফান রিজভী › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন প্রহরীর কাছে শেষ চিঠি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৩৫

গোধূলী জুড়ে পশ্চীম আকাশে,

তুমি হয়ে আছ লাল গালিচা

পুর্ব আকাশের নীল সন্ধ্যা

রাতের আকাশে

বালুকায় বসে আমার চেয়ে থাকা -

হাজারো প্রতীক্ষার পূর্ণিমা।

অতঃপর,

ভোর আসার আগে,

খানিক টা শেষ আকাশে

চোখে পড়া

তীব্র আসা নিয়ে জেগে থাকা

(হটাৎ চোখে পড়া) শুক তারা...



সমুদ্রের ঢেউ আমায়

দিয়ে যায়, তোমার নিজ হাতে লেখা

শেষ চিঠি খানা...



ভোরের আলোয়

তুমি দুর আকাশে

গাংচিল দের আনা গোনা,

তারপর?

হিমেল হাওয়ায়, সুখ খুজে ফেরা

আমি, অস্থির হয়ে থাকা

এক স্বপ্ন প্রহরী,

চলে যায় ঐ উঁচু পাহাড়ে

সাগর যেখানে

সব খানি জেগে

খুজে পাই, আমার আপন এবং শেষ ঠিকানা...



দাঁড়িয়ে দূর পাহাড় থেকে দেখি-

সমুদ্রের ঢেউ আমাকে

দিয়ে যায়, তোমার নিজ হাতে লেখা

শেষ চিঠি খানা...





শেষ চিঠী খানা প্রহরীর কাছে স্বপ্ন...সাগারের এ পাড় ও পাড় সে ছুটে বেড়ায় কবে ঢেউ দিয়ে যাবে তার স্বপ্ন সঙ্গীনীর নিজ হাতে শেষ চিঠি খানা...এ ভাবে দিন -রাত এক করে অধীর আগ্রহ নয়ে বসে অপেক্ষা করতে থাকে...শেষ পর্যন্ত পাহাড়ের চূড়া সে চলে এসে সুবিশাল সাগরের উপর চোখ মেলে ধরে রাখে...যদি মধ্য সাগরে জেগে ওঠা কোন ঢেউ তাঁর নিজ হাতে লেখা শেষ চিঠি খানা দিয়ে যায়...সে এক অনিশ্চিৎ অধ্যায়...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪৯

হাসান ইকবাল বলেছেন: অতঃপর .......

হাজারো প্রতীক্ষার পূর্ণিমা

ভোর আসার আগে,
খানিক টা শেষ আকাশে
চোখে পড়া তীব্র আসা নিয়ে জেগে থাকা~~~~~~~~~~ শুক তারা...
==========================================
ভালো..

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪৬

ঊন্মাদ বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.