| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বৃষ্টি ভেজা দুপুরে খুব মনে পড়ছে তোমাকে। বার বার চোখে ভেসে উঠছে মেঘলা গোধুলির আলো-আঁধারিতে হৃদয়পটে আঁকা তোমার ছবি খানা। কেমন আছ তুমি ?
জানি, আমার এসব কথা আজ আর পৌঁছবে না তোমার কাছে। হৃদয়ের কথা হৃদয়ের কঠিন দেয়ালেই বার বার প্রতিধ্বনিত হয়ে নিস্তব্ধ হয়ে পড়বে একসময়।
তবুও হৃদয়ের নিস্তেজ শ্মশানচারীটা আজ কেন যেন একটু বেশিই কথা বলছে।
সামান্য সান্ত্বনাটুকুর জন্য কেঁদে ফিরছে সমস্ত স্মৃতিময়। তার সে অশ্রুশুন্য কান্নার বুক ফাটা হাহাকার মিশে একাকার হয়ে যাচ্ছে অঝোর বৃষ্টির করুণ সুরের সাথে।
জানি না, আজও তোমার বৃষ্টি ভাল লাগে কিনা...
সেদিনের কথা তোমার মনে আছে...??
ঐ যে... সারা দুপুর ঝুম বৃষ্টি...?? কোথাও কোন জন মানুষের চিহ্ন নেই.. কাকগুলোও যেন কোথায় পালিয়ে গেছে। কলেজ স্ট্রীট ধরে তখন শুধু তুমি আর আমি। একটি ছোট্ট ছাতার নিচে দুজনের না ভেজার আপ্রাণ চেষ্টা..! হঠাৎ এক দমকা হাওয়া.. তারপর দুজনই ভিজে কাক...
দেখ, কেমন অম্লান স্মৃতি হয়ে আজও বুকের ভিতর কান্না হয়ে বাঁজছে...!!
তোমারও কি মনে আছে সেই সব দিনের কথা...??
সেই হাত ধরে বৃষ্টিতে ভেজা, তোমার গাওয়া সেই দুই কলি গান, পাশাপাশি বসে দেখা সেই গোধুলি রং... আজও কি তোমার মনে পড়ে..??
জানি না,,, জানি না, গভীর রাতে যখন ঘুম ভেংগে যায়, এসব স্মৃতি তোমাকে কাঁদায় কিনা... চোখ থেকে দু'ফোঁটা পানি গড়িয়ে পড়ে কিনা গন্ড দেশ বেয়ে....
-মেঘলা গোধুলি
©somewhere in net ltd.