| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেদী_বিএনসিসি
শ্যাম চাচার দ্যাশ নিউইর্য়কে আজাইরা সময় কাটাইতেছি।
আপনাদের দোয়ায়........এবং আল্লাহর অশেষ রহমতে এই ২-১ মাসের মধ্যে আমাদের বিয়ের বছরেই আমাদের প্রথম সন্তান (একটা ছেলে) আসছে......। যদিও বাবা হওয়ার বিন্দু মাত্র পরিপক্কতা নেই আমার মধ্যে.....এবং এব্যাপারে তেমন কোন ফিলিংসও পাচ্ছিনা, কারন আমি এদেশে ব্যাচেলর লাইফে আছি, আর আমার বউ এ্যমরিকায় তার বাবা-মায়ের সাথে..........।
কিন্তু আমার বউ প্রতিদিন অনলাইনে এসে তার অনাগত ছেলের কথা,তার পরিকল্পনার কথা বলে.....আর আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি
। বুঝতে পারছিনা আমার এক্সপ্রেশনটা কি হওয়া উচিত.....। যাই হোক......আমার বউ অনেকদিন থেকেই অপেক্ষায় আছে, ছেলের নাম আমিই সিলেক্ট করবো......তাই ও তার বোন-বাবা-মা......সবাইকে নাম না দেওয়ার জন্য বলে দিয়েছে....। কিন্তু এবিষয়ে আমার চরম অজ্ঞতা আমারে ব্যাপক পেরেশানীতে ফেলছে, অনলাইনে কিছু খোজাখুজি করলাম......কিন্তু এবিষয়ে আমার ক্রিয়েভিটির ক ও নাই, এছাড়াও আমাদের পরিচয়-প্রেম-বিয়ে.....সবই এই অনলাইনের কারনেই, তাই বাচ্চার নামটাও অনলাইনের হেল্পেই হোক। .......তাই হাত বাড়িয়ে দিলাম ব্লগে.....এখানে নিশ্চয়ই আপনাদের কাছ থেকে যুৎসই কিছু পাবো।
সবাই যা চায়.....আমরাও চাই নামটা ছোট-মিষ্টি-ইসলামী অর্থবহুল হবে.......।
আমার নাম হচ্ছে - শেখ মো: মেহেদী হাসান (সোহাগ)............আর আমার বউ এর নাম হচ্ছে - ইশরাত জাহান সীমা। তাই আমরা 'ম' (বাসা ছাড়া সবজায়গায় আমি মেহেদী নামেই পরিচিত তাই) দিয়ে অথবা 'স' দিয়ে কোন নাম খুজছি.....।
এখন লেডিস অর জেন্টেলম্যানেরা.........হেল্প আজ প্লিজ........।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৩
মেহেদী_বিএনসিসি বলেছেন: সাইট দেখছি......কিন্তু পেলামনা সেখানে তেমন যুৎসই। আমার প্রাইরোটি হলো ইসলামী+আধুনিক........।
২|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২১
রাখালছেলে বলেছেন: শের এ বিনতে রাহিম রাখতে পারেন । আর ডাকনাম ....নি রাখতে পারেন ।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৫
মেহেদী_বিএনসিসি বলেছেন: ধন্যবাদ.......কিন্তু যেহেতু উনি আম্রিকাতে জন্মনিতাছেন.........তাই বড় নামের জন্য ভবিষ্যতে যেন আমাদের গালি না দেয় সেটা ভেবেই উনার নাম ২-৩ ভাগের মধ্যে(ফার্ষ্ট-মিডল-লাষ্ট) রাখতে চাচ্ছি।
৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২৭
তিক্তভাষী বলেছেন: বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে বাবাদের তেমন ফিলিংস না আসাটাই স্বাভাবিক, তাকে তো আর গর্ভে বহন করতে হচ্ছে না! নামের ব্যাপারে কোন সাহায্য করতে পারলাম না। দুঃখিত।
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: আপনারে অনেক ধইন্যা.....তিক্তভাষী লোকটা যে অন্তত এসে মিঠা কথা বলে গেল তাতেই আমি খুশি..... ।
আমার বউতো সবসময়ই কয়......ও নামাজ পইড়া দোয়া করবে.......নেকষ্ট বাচ্চা যেন তার বাপের পেটে হয়.......তাইলে তার ফিলিংস ও আসবে.....আর বউয়ের কষ্টও বুঝবে.....
৪|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২০
এবিসি১০ বলেছেন: নাম খুঁজতে হলে কিছুটা কষ্ট করে বাংলা একাডেমি আধুনিক বাংলা ভাষার অভিধান নিয়ে বসেন। অনেক খুঁজলে পেয়েও যেতে পারেন আপনার পছন্দের নাম।
বাবা হচ্ছেন? কংগ্রাটস। এই ভিডিওটা দেখেন:
৫|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:৩৬
জানতেএলাম বলেছেন: পরিচয়-প্রেম-বিয়ে.....সবই এই অনলাইনের কারনেই, তাই বাচ্চার নামটাও অনলাইনের হেল্পেই হোক।
বাসরও কি অনলাইনে হইছিলো?
৬|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
আবিরে রাঙ্গানো বলেছেন: রুম্মান রাখতে পারেন। ইসলামিক হইলো আধুনিক হইলো। রুম্মান অর্থ ডালিম/বেদানা, বেহেস্তী ফল। Rumman= pomegranate। কোরআনের ৫৫:৬৮ সুরা আররহমানের ৫৫ নং আয়াতে পাবেন। আসল নাম এটি, সাথে আপনাদের ফ্যামিলি নাম যোগ করে দিবেন।
৭|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৪
আবিরে রাঙ্গানো বলেছেন: রুম্মান রাখতে পারেন। ইসলামিক হইলো আধুনিক হইলো। রুম্মান অর্থ ডালিম/বেদানা, বেহেস্তী ফল। Rumman= pomegranate। কোরআনের ৫৫:৬৮, সুরা আররহমানের ৬৮ নং আয়াতে পাবেন। আসল নাম এটি, সাথে আপনাদের ফ্যামিলি নাম যোগ করে দিবেন।
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩১
মেহেদী_বিএনসিসি বলেছেন: আমার বা বৌ এর নামের লগেতো কোন মিল নাই.......ওতো একটু বড় হলে চিন্তা করছে....নিশ্চয়ই তিনি আমাদের পালক পুত্র.....।
৮|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
পাপা জী বলেছেন: মামু কিসু মনে কইরেন না ইমিগ্রেশন এর জন্য কী বিয়ার বছর না ঘুরতেই "প্যাকেট" নিয়া নিছেন
নামের বেপারে কী আর বলমু আমার বোন তার মেয়ের এমন নাম রাখসে উচ্চারণ ই করবার পারি না
আর আমার নিজের first name এত্ত অদ্ভুত--US এ সবাইকে first name এ ডাকা হয়--অফিস এ shortcut ইউজ করি but ইমেইল বা মিটিং এর সময় বহুত প্রবলেম হয়, তবে সুখরিয়া হইল আমার নাম তো উচ্চারণ করা যায় ভাইঙ্গা ভাইঙ্গা, তামিল দের নাম--dont even try
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:২৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: প্যাকেট আবার ইমিগ্রেশন এর কি উপকারে আসে সেটাইতো জানিনা বা শুনিনি কখোনো.......বা শুনিনি কখোনো....। আর ব্যাপারটা শুধুই আমাদের দুজনের সিদ্ধান্ত..........তাই কেন নিচ্ছি তা জানানোর প্রয়োজন আছে বলে মনে করছিনা....।
৯|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৬
তন্ময় ফেরদৌস বলেছেন: ইউসা রাখতে পারে। আধুনিক এবং আরবী নাম। একজন নবীর নাম ছিলো ইউসা (আ)।, আরবি নাম আমার খুব একটা পছন্দ না হলেও এই নামটা আমার অনেক পছন্দের।
১০|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৩৪
আবিরে রাঙ্গানো বলেছেন: লেখক বলেছেন: আমার বা বৌ এর নামের লগেতো কোন মিল নাই.......ওতো একটু বড় হলে চিন্তা করছে....নিশ্চয়ই তিনি আমাদের পালক পুত্র.....।
এই জন্যই তো বললাম আপনাদের ফ্যামিলি নাম ওর সাথে জুড়ে দিবেন। আপনার বা বৌয়ের নামের সাথে মিল চান তাহলে আগে আপনার আর বৌয়ের নাম বলেননাই কেন। আজব ব্যপার, আমি কিভাবে বুঝব আপনি ঐদিকেও মিল চান। সময় নষ্ট, আগে জানলে এতো কষ্ট করতামনা। আপনাদের ২ জনের নামের মাঝে কি কোন মিল আছে?
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৪
মেহেদী_বিএনসিসি বলেছেন: সরি ব্রাদার....আপনার টাইম নষ্ট করার জন্য......তবে কথা হইলো গিয়া.....পোষ্টের শেষের দিকেই আমি আর আমার বৌ এর নাম আছে........।
১১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৪৬
রাইসুল জুহালা বলেছেন: 'স' দিয়ে নাম রাখেন সম্ভাষন। সমস্যা একটাই, এই নাম আমেরিকানরা উচ্চারন করতে পারবে না। তারা ডাকবে স্যাম। ইসলামি নাম বলতে কি বুঝিয়েছেন? মেহেদি নামটা তো তথাকথিত ইসলামি না। এমনকি মেহেদি কোন আরবী শব্দ কিনা এই বিষয়েও আমার সন্দেহ আছে।
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:২১
মেহেদী_বিএনসিসি বলেছেন:
কনকি মেহেদী নামটা ইসলামিক নাম না? তাইলে আরবে এতো মেহেদীর ছড়াছড়ি কেন.......।
'স' দিয়েই রাখতে চাচ্ছি........আমাদের দুজনের নিক নামই 'স' দিয়ে.......তাই সমান সমান...।
১২|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৫৬
আবিরে রাঙ্গানো বলেছেন: তবে কথা হইলো গিয়া.....পোষ্টের শেষের দিকেই আমি আর আমার বৌ এর নাম আছে........।
সবাই যা চায়.....আমরাও চাই নামটা ছোট-মিষ্টি-ইসলামী অর্থবহুল হবে.......।
আমার নাম হচ্ছে - শেখ মো: মেহেদী হাসান (সোহাগ)............আর আমার বউ এর নাম হচ্ছে - ইশরাত জাহান সীমা। তাই আমরা 'ম' (বাসা ছাড়া সবজায়গায় আমি মেহেদী নামেই পরিচিত তাই) দিয়ে অথবা 'স' দিয়ে কোন নাম খুজছি.....।
এখন লেডিস অর জেন্টেলম্যানেরা.........হেল্প আজ প্লিজ........।
এইটুকু তো আপনি প্রথমে যখন পোস্ট লিখেন তখন দেননি। আমি ঠিক বললাম কিনা?
২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:৫০
মেহেদী_বিএনসিসি বলেছেন: না বস.....আমি আমার পোষ্ট এডিট করিনি........এগুলো প্রথম খেকেই ছিলো.......।
১৩|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:০৩
আবিরে রাঙ্গানো বলেছেন: Click This Link
এখানে স দিয়ে দুনিয়ার সব নাম আছে। স দিয়ে এর বাইরে কোন ইসলামিক নাম আছে বলে আমার জানা নেই।
১৪|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৬
রাইসুল জুহালা বলেছেন: আরবে মেহেদী নামের লোক আছে? আমি তো শুনি নাই কখনো!
১৫|
২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৫
ঈশান বলেছেন: সাহিল অথবা মুনাদ
১৬|
০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৮
যাযাবরমন বলেছেন: মুসা রাখেন,
মুসা হাসান
১৭|
০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:২০
যাযাবরমন বলেছেন: সমু - রাখতে পারেন
সীমান্ত হাসান
১৮|
০৩ রা অক্টোবর, ২০১১ বিকাল ৫:২১
যাযাবরমন বলেছেন: সীমা -> সীমান্ত, মাঝখানে মেহেদির ম
১৯|
২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৩৩
পাপা জী বলেছেন: বেশ কয়েক বছর আগে আপনার এই পোস্ট এ আমি অপ্রাসঙ্গিক/very rude মন্তব্য করেছিলাম-তখন বুঝি নাই কিন্তু এত বছর পরে আজকে আমার ওই কমেন্টটা আবার যখন পড়লাম-নিজেকে খুব ছোট মনে হলো.
Please forgive me for hurting your feelings. Hope your baby and your family are doing well.
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:১২
আবিরে রাঙ্গানো বলেছেন: কিন্তু এবিষয়ে আমার ক্রিয়েভিটির ক ও নাই, এছাড়াও আমাদের পরিচয়-প্রেম-বিয়ে.....সবই এই অনলাইনের কারনেই, তাই বাচ্চার নামটাও অনলাইনের হেল্পেই হোক।
বাসরও কি অনলাইনে হইছিলো? :!>
ওকে বলেন কেমন নাম লাগবে? ইসলামিক নাকি আধুনিক? নাকি ২টির সংমিশ্রন? মুসলিম নেম বলে যে সাইট আছে দেখেছেন সেখানে?