| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই দেখি অনেক ধরনের এন্টি ভাইরাস সফটওয়ার কিনতেন এক বছরের মেয়াদী। যেমন, ক্যাস্পারস্কাই, নরটন, এমন আরো অনেক এন্টি ভাইরাস বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে। তাদের চাহিদা কম থাকায় এখন তারা ফ্রী পেন ড্রাইভ বা একটা কিনলে আরেকটা ফ্রী এমন অফারও দিচ্ছে।
অনেকের জানা থাকতে পারে তারপরও একটা এন্টিভাইরাসের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো যা কিনা একদম ফ্রী পাবেন যাদের উইনডোজ ৭/৮ আছে।
Microsoft Security Essentials
ডাউনলোড লিঙ্ক: Microsoft Security Essentials
আমি নিজে এটা ব্যাবহার করি এবং এটা অন্য সব এন্টিভাইরাস থেকে ভালো। এন্টিভাইরাসের সব থেকে যেটা খারাপ তা হলো পিসিকে স্লো করে দিবে। কিন্তু Microsoft Security Essentials তা করবে না। ব্যবহার করে দেখতে পারেন।
ধন্যবাদ
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৭
অসনাক্ত বলেছেন: কাল্পনিক আপনি কি বিস্তারিত জানতে চান বলতে পারেন। এন্টিভাইরাস প্রথমে ডাউললোড করবেন পরে ইনস্টল করবেন আর কিছু করতে হবে না। আপডেটও অটো হবে আপনার পিসি ভাইরাস ইনফেক্সটেড থাকলে তা নিজেই ডিটেক্স করবে এবং তা রিমোভ করবে।
২|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ডাউনলোড লিংক দেন। বা পোষ্টে সংযুক্ত করে দেন। কেমনে ইন্সটল করব সেই ব্যাপারে একটু বলেন, তাহলে যারা কম জানে তারাও একটি শিখল। ধন্যবাদ।
৩|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লিংকটা দেখলাম। দেখি ট্রাই করব। শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪২
অসনাক্ত বলেছেন: লিঙ্ক আগেই দিয়েছিলাম ট্রাই করে দেখেন এর থেকে ভালো এন্টিভাইরাস আর নেই
৪|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি সব সময়ই এটা ব্যবহার করছি।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪২
অসনাক্ত বলেছেন: গ্রেট এন্টিভাইরাস এটা আমি এটাই ব্যবহার করি
৫|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৫
সাদা আকাশ বলেছেন: ক্র্যাক করে চালানোর চাইতে এইটা ঢের ভালো। আর বাসাবাড়িতে হাবিজাবি কাজের জন্যে আমি বছর বছর লাইসেন্স করা এন্টিভাইরাস ব্যবহারের কোন যৌক্তিকতা খুঁজে পাই না। তবে অফিসে বা গুরুত্বপূর্ণ স্থানে অন্য কথা।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৫
অসনাক্ত বলেছেন: অফিসে এটা ব্যবহার করলেও সমস্যা নেই। তবে অফিসের আজাইরা পয়সা থাকলে কিনে ব্যবহার করতে পারে এতে আমার আপত্তি নেই ![]()
৬|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৫
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি আগে এটাই করতাম ।এটা নাকি নেট কানেকশন থাকলে তেমন একটা ভালো প্রোটেকশন দিতে পারে না ।তাই এখন অ্যাভাস্ট ব্যাবহার করি ।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৯
অসনাক্ত বলেছেন: একটা কথা বলি কিছু মনে করবেন না। এভাস্ট সব থেকে বাজে এন্টি ভাইরাস। তার কারন হলো আমরা বেশির ভাগ ক্ষেত্রেই ক্রেক সফটওয়ার ব্যবহার করি তাই সাথে প্যাচ ফাইল থাকে। এভাস্ট সব সময় সেটা অটো ডিলেট করে দেয়। যদিও প্যাচ ফাইল থাকলে পিসির কোন সমস্যা নেই তারপরও। তবে এটা ব্যবহার করলে আপনি আপনার প্রয়োজনে ক্রেক এর প্যাচ ফাইলটি এলাও করে আপনি আপনার সফওয়ারটি ফুল ভার্সন করে নিতে পারবেন। আর নেট এর কথা যেটা বলছেন সেটি আমার কাছে যুক্তিযুক্ত না। এটাতে বিল্ডইন ফায়ারওয়াল আছে কাজেই নেট প্রটেকশন এভাস্ট থেকে ভালো এটাই কাজ করে।
৭|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৮
অদ্বিতীয়া আমি বলেছেন: সব থেকে বাজে
এই কাজ আমি একজনের সাজেশনে করেছিলাম , সেতো দেখছি আমাকে খুব একটা ভালো সাজেশন দেয়নি । Security Essentials আবার রিইন্সটল করতে হবে দেখছি । ধন্যবাদ আপনাকে ।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০২
অসনাক্ত বলেছেন: আমি আমার দৃষ্টিকোন থেকে সব যুক্তি দিয়ে বললাম এখন আপনি যদি মনে করেন ব্যবহার করবেন করতে পারেন। এভাস্টও কিন্তু পিসি অনেক স্লো করে দেয় লক্ষ করে দেখবেন।
৮|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৮
অসনাক্ত বলেছেন: টপ টেন এন্টি ভাইরাসে Security Essentials এর নাম পাবেন না কারন এটা পুরাই ফ্রী তাই। সব পয়সার খেলা যেটার দাম যত বেশি সেটা তত টপ চার্টে থাকবে যাতে তা বিক্রি হয় তাই
৯|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৩৩
হ্যাকার হান্ট বিডি বলেছেন: Security Essentials উইন্ডোজ ৮ ও ৮.১ এর জন্য না, আপনি যে লিঙ্কটি দিয়েছেন সেখানে স্পস্ট করে সেটি বলা আছে। এটা শুধু আগের ভার্সনগুলোর জন্য কারন উইন্ডোজ ৮ ও ৮.১ এ বিল্টইন Windows Defender নামে একটি security software দেওয়া থাকে যার সাথে Security Essentials সকল বৈশিষ্ট যুক্ত করা হয়েছে। কিন্তু আপনার উইন্ডোজ যদি জেনুইন না হয় তবে উইন্ডোজ ডিফেন্ডার আপডেট করতে পারবেন না। সেক্ষেত্রে পছন্দমত যেকোনো একটি থার্ডপার্টি এন্টি ভাইরাস ব্যাবহার করাই ভালো।
১০|
২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৫
অসনাক্ত বলেছেন: হুম ৮ এ বিল্ডইন জিনিষ তো এটাই
১১|
২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৭
অসনাক্ত বলেছেন: জেনুইন কেন হবে নারে ভাই এটা কি বললেন। বাংলাদেশে সব জেনুইন ডুবলিকেট কিছু নাই। এক্টিবেটর কেন তাহলে?
১২|
২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৫
অসনাক্ত বলেছেন: তার মানে কি আপনি ৩০ দিন পর পর উইন্ডোজ ইনস্টল করেন?
১৩|
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৫
হ্যাকার হান্ট বিডি বলেছেন: কি যে বলেনরে ভাই!!! এক্টিবেটর ইউজ করা ছাড়া আমাদের কি কোন গতি আছে? তবে এক্টিবেটর দিয়ে জেনুইন করলে আপডেটের ক্ষেত্রে সবসময় হয়তো না তবে ক্ষেত্রবিশেষে কিছু সমস্য হতে পারে, তাই আপডেট বন্ধ রাখাই ভাল। বোঝেনইতো চোরের দশদিন তো Microsoft এর ও একদিন হতে পারে যেকোন মূহুর্তে।
১৪|
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৯
মামুন রশিদ বলেছেন: নিলাম, দেখি কি হয় ।
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০০
অসনাক্ত বলেছেন: আশা করি ভালোই হবে খারাপ হবে না ট্রাই করে দেখেন
১৫|
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৩
অসনাক্ত বলেছেন: হ্যাকার হান্ট আমরা সবাই জেনুইন উইন্ডোজ ব্যবহার করি। বাংলাদেশের মোটামোটি সবাই জেনুইন ইউজার
১৬|
২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৭
মামুন রশিদ বলেছেন: আপডেট নিচ্ছে তো নিচ্ছেই । আপডেট শেষ হবে কখন?
১৭|
২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
হ্যাকার হান্ট বিডি বলেছেন: ভাইরে আপনারে কি বুঝামু কন? বাংলাদেশের মোটামোটি সবাই ৫০ টাকায় কেনা ডি,ভি,ডি দিয়ে জেনুইন ইউজার ৫০০০ টাকা দিয়ে কেনা জেনুইন ইউজার না। এজন্যই বলেছি চোরের দশদিন তো Microsoft এর ও একদিন হতে পারে যেকোন মূহুর্তে।
১৮|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৭
কিমধিকমিতি বলেছেন: আমিও এভাস্ট ব্যবহার করি। মুটোমুটি কাজ করছে, খারাপ না। Microsoft Security Essentials ব্যবহার করতে হলে কি এভাস্ট আনইনস্টল করতে হবে?
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯
অসনাক্ত বলেছেন: জী যে কোন এন্টিভাইরাস পরিবর্তন করলে আগেরটা আনইন্টল করতে হবে।
১৯|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫১
অসনাক্ত বলেছেন: হাহাহা ভাই আপনাকেও কি বলবো windows 95 থেকে এখন windows 8.1 কোনটা পাননি এমন হয়েছে? যদি Microsoft এর একদিন হতো তাহলে একটা পিসি আর একটা ল্যাপটপ কত দিয়ে কিনতে হতো? আজ পর্যন্ত হয়নি হবেও না :-D
২০|
০২ রা মে, ২০১৪ রাত ৯:৫৫
সিফাত সারা বলেছেন: ওহ বাঁচালেন। হুম এটা ট্রাই করব । ধন্যবাদ
০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
অসনাক্ত বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২১|
০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
আপাতত ইসেট স্মার্ট সিকিউরিটি ব্যবহার করেই আমি সন্তুষ্ট। তবে ভবিষ্যতে কখনো অন্য কোন এন্টিভাইরাস ব্যবহার করতে ইচ্ছে হলে আপনার এই পোষ্টের কথা মাথায় রাখব। আর আমি যেকোন এন্টিভাইরাসে ক্র্যাক, কী-জেন বা আ্যাক্টিভেটর ব্যবহার করার পক্ষপাতী না!!!
পোষ্টের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আশা করছি।
১৪ ই মে, ২০১৪ রাত ১০:০২
অসনাক্ত বলেছেন: আপনিও ভালো থাকবেন
আরেকটা ব্যাপার হলো আমাদের সব সফটওয়ার কেন সম্ভব না তাই ক্রেক, কী জেন, প্যাচ ব্যাবহার করতে হয়ে কি করার।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কেমনে ব্যবহার করব তার ব্যাপারে তো কিছু বললেন না। বিস্তারিত বলেন।