নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমড়া কাঠের ঢেকিঘর

বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d

মিলটন

আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।

মিলটন › বিস্তারিত পোস্টঃ

ঈদে যারা বাড়ী যাচ্ছেন, সবার প্রতি শুভকামনা

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৮

আজ অফিসিয়াল শেষ দিন ঈদের আগে। খেয়াল করলাম রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। রাস্তায় সিটি বাসের টিকেট কাউন্টারে তেমন কোন লোকজন নেই। যেখানে টিকেট কেটে মানুষজন দাঁড়িয়ে থাকতো বাসের জন্য সেখানে এখন কোন লোক নেই। তাহলে সবাই গেল কোথায়? আজ তো অফিসিয়াল ডে। অনেকেই বাড়ী চলে গেছে। তবে বড় একটি অংশ আজকে যাবে বাড়ী।



সারাটা রাস্তা মোটামুটি ফাঁকা পেলেও মহাখালী বাসষ্ট্যান্ড এর সামনে প্রচন্ড জ্যাম পেলাম। সেই জ্যাম পেরুতেই অনেক সময় পার হয়ে গেল। গাড়ীর ড্রাইভার অন্যদিক দিয়ে গাড়ী ঘুরিয়ে দিতে চেয়েছিল কিন্তু হঠাৎ করেই আবার রাস্তাটা কেমন করে যেন ফ্রি হয়ে গেলো।



বাসষ্ট্যান্ডে দেখলাম, সিরিয়াল ধরে প্রায় সত্তর/আশিটিরও বেশী বাস পার্ক করা আছে সিরিয়ালি। দেখে মনে হচ্ছে এগুলো ঢাকার আশেপাশের জেলা শহরগুলোতে যাবে। মূলতঃ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে যাওয়ার জন্য তেমন কষ্ট সহ্য করতে হয় না।



সবার চোখে মুখে একধরনের খুশীর ঝিলিক লক্ষ্য করা যাচ্ছে। এ আনন্দ যে কতটা মধুর যারা ছুটিতে বাড়ী যায় তারাই বলতে পারবে। এই জন্যই তো শত কষ্ট সহ্য করেও তারা মাত্র কয়েকটা দিনের জন্য বাড়ীতে যায়। তাদের এই খুশী যেন তাদের অন্তরে ছড়িয়ে পড়ে। এই খুশী তাদের প্রতিদিনের সঙ্গী হোক।



আমরা যারা ঢাকায় আছি, তারা তো আর কোথাও যেতে পারছিনা। যেহেতু আমার সবাই ঢাকাতে তাই কখনও ঈদের যাওয়া হয় না। তবে বুঝি কতটা কষ্ট এই ঈদের সময় বাড়ীতে যাওয়া। আর যারা দুরবর্তী জেলায় যায়, তাদের তো কষ্টের সীমা নেই।



যারা বাড়ী যাচ্ছেন তাদের সবাইকে জানাই অগ্রীম ঈদ মোবারক। আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে ঈদ করে নিরাপদে আবার আপনাদের কর্মস্থলে ফিরে আসেই সেই দোয়াই করি। আর যারা ঢাকায় থাকছেন হয়ত তাদের সাথে ব্লগে দেখা বা কথা হবে।



সবার জন্য শুভকামনা।

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-২

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৪

সিটিজি৪বিডি বলেছেন: মিলটন ভাই, আপনাকেও ঈদের অগ্রীম শুভেচ্ছ্া রইল। ঈদের দিন নামাজ পড়েই আমাদের সকলের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামী শনিবার আবার দেখা হবে।খোদা হাফেজ।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৭

মিলটন বলেছেন: হ্যাঁ ভাই সবার জন্যই দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৫৭

কিংশুক০০৭ বলেছেন:
আপনাকেও ঈদ মোবারক । আপনার বাড়ী কোথায়?

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২২

মিলটন বলেছেন: জ্বী ঈদ মোবারক, আমি এখন ঢাকাতেই সেটেল্ড। তবে অরিজিন রাজশাহী। ধন্যবাদ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০২

টিপু বলেছেন: অগ্রীম ঈদ মোবারক আপনাকে।আমিও ঈদটা ঢাকাতেই করছি।দোয়া করবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৬

মিলটন বলেছেন: ঠিক আছে তবে ঈদের দিন ব্লগে দেখা হবে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১২

মুছাব্বির বলেছেন: গতকাল যারা দক্ষীণ-পশ্চীমাঞ্চলে ঈদ করতে বাড়ী গেছেন তাদের সবাইকে সারাদিন কাউন্টারে বসে থাতে হইছে। কারণ, পাটুরিয়া ঘাটে ফেরী চলাচল বন্ধ ছিল প্রায় ১২ ঘন্টা।

গত ঈদেও একই ব্যাপার ঘটেছিল। আমি রোযার ঈদে গ্রামের বাড়ি যাই না। কোরবানী তে যাই বাবা-মা, ভাই-বোন, চাচা-চাচী, ফু্পু-ফুফা সবাই একসাথে ফুল ফ্যামিলি। ওনেক মজা করতে করতে যাই।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯

ঝড়ো হাওয়া বলেছেন: দৌড়ের উপর অফিস করছি ...
ঈদ মোবারক সবাই কে।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৭

জয়ন্তী বলেছেন: ঈদ মোবারক। আপনি ঢাকার কোথায় থাকেন।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:০৩

ফারহান দাউদ বলেছেন: ঈদ মোবারক।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০৫

শফিকুল বলেছেন: অগ্রীম ঈদ মোবারক আপনাকে।আমিও ঈদটা ঢাকাতেই করছি।দোয়া করবেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৭

মিলটন বলেছেন: ধন্যবাদ। আপনার ঈদ সুন্দর কাটুক এই কামনা করি।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৯

শিবলী নোমান বলেছেন: শুভকামনাটা আর আমার বেলায় খাটলো না। এইবার বাড়িতে যেতে পারছি না। ঈদ কাটাতে যাবো ঢাকায়। কাল যাত্রা করবো।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৪৫

মিলটন বলেছেন: ওহ আপনার ব্যাপারে তো দেখছি উল্টো। কি ব্যাপার? হঠাৎ করে ঢাকায়। অফিসিয়াল কোন কাজ? ঠিক বুঝতে পারলাম না।

শিবলী আছেন কেমন বলেন? ওকে ঈদের দিন ফোন দিবো।

১০| ০৮ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫

শিবলী নোমান বলেছেন: সরি, মিল্টন ভাই, যথাসময়ে রেসপন্স করতে পারি নি। অফিসিয়াল কাজ না, শ্বশুরের অসুস্থতার কারণে ঢাকায় ঈদ করলাম। আপনি কিন্তু ঈদের দিন ফোন দেন নাই।

০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:৪১

মিলটন বলেছেন: ও ভাইরে এই ভুলটার জন্য মাফ চাই। আপনার শ্বশুড় সাহেব এখন কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.