| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলটন
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
মনে আছে শাশ্বত'র কথা? যদিও এই ব্লগের অনেকেরই ভোলার কথা না। তবুও হয়ত মনের ভুলে আমরা সবাই কখনও কখনও ভুলে গিয়েছি। কিন্তু শাশ্বত কি কখনও তার ব্যথা ভুলে থাকতে পেরেছে একটি মুহুর্তের জন্য? নিশ্চই না। ওর দেহের ভিতরের ঘুনপোকা গুলো কেটে যাচ্ছে ক্রমেই।
জানতাম না শাশ্বত রাজশাহীতেই ছিল। সুজনের একটা পোষ্টে কমেন্ট করা মাত্রই সুজনের ফিরতি ফোনে জানলাম শাশ্বত রাজশাহীতে অর্থাৎ তার বাবার কর্মস্থল গোপালপুরে নয়। তাই খুব টাইট সিডিউল থাকা সত্বেও শাশ্বত'র সাথে দেখা করার জন্য একটু সময় বের করে নিলাম।
শাশ্বত'রা এখন অন্য বাসায় শিফট হয়েছে। ঠিকানা মত স্ত্রী-সন্তানকে নিয়ে হাজির হলাম সেখানে। দেখলাম ও বিছানায় বসে আছে পা ঝুলিয়ে। সুন্দর চেহারার শাশ্বতকে এক পলক দেখলে কিছুই বোঝা যায় না। কিন্তু তার ভিতরে যে ঘুনপোকা হাড়-মাংশ সব কুট কুট কেটে চলছে সমান তালে তা বোঝা যায় না। সে বেশীক্ষণ একভাবে বসে থাকতে পারছে না। তাই আমার সাথে কথা বলার ফাঁকে ফাঁকে এদিক ওদিক কাত হচ্ছে। বেশ অনেকক্ষণ কথা বললাম, তার মা এবং বোনের সাথে। অনেক কথা আর অনেক দুঃখ ভরা তাদের জীবন। অন্যান্য ঔষধ চলার সাথে সাথে প্রতিদিন শাশ্বত নিজে তার দেহে ইনজেকশন পুশ করছে। ইনজেকশনটির এম্পলের দাম ১২৪৬০ টাকা। যে এম্পলটি প্রায় একমাস চলে। প্রতিদিনের ইনজেকশনের সুঁচের ফোঁড়ানো ব্যাথাও শাশ্বত'র ভিতরের ঘুনপোকার ডাক থামাতে পারে না। আমি মানসিক ভাবে খুব শক্ত বলেই হয়ত সব কিছু শুনে, চোখে দেখে বসে ছিলাম। কিন্তু ওখান থেকে চলে আসার পর আমার স্ত্রী মানসিক ভাবে বেশী ভেঙ্গে পড়েছিলেন।
![]()
শাশ্বত'র ইচ্ছা করে সামহোয়ান ইন ব্লগে লেখালিখি করতে। তার নামে একটা ব্লগ খুলে দেবার জন্য আমাকে সে অনুরোধ করে। হয়ত তার নামে একটা ব্লগ খুলে দেয়া যাবে কিন্তু আগেই যেন কারা শাশ্বত'র নামে একটা ব্লগ খুলে রেখেছিল যদিও তার মালিক সে নিজে নয়। সে সময় আমাদের অনুরোধে কর্তৃপক্ষ সেটা সম্ভবতঃ হল্ট করে দেয়।
গত ১৫ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর গ্যালারিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে শুরু করেছি তিনদিনের চলচ্চিত্র প্রদর্শনী। প্রথম দিন ২টি ও ১৬ ডিসেম্বর ৪টি এবং ১৭ ডিসেম্বর আরো দুটি। এবং সুজনের কাছ থেকে শুনেছি, "প্রতিটি চলচ্চিত্রে এত দর্শক সমাগম হয়েছে যে, স্থান সংকুলানের অভাবে অনেককে টিকিট দেয়া সম্ভব হয়নি।" শাশ্বত'র পরবর্তী চিকিৎসার জন্য দরকার আরো প্রায় ২০ লাখ টাকা। তাই জানুয়ারিতে বড় তারকাদের আয়োজনে বড় একটি কনসার্টের প্রম্তুতি চলছে। এই কনসার্টটি আগেই হওয়ার কথা ছিল। কিন্তু কিছু কারণ বশতঃ সেটা আর হয়ে উঠেনি।
সেইসঙ্গে দরকার আরো সহায়তা। আমরা আবারো চেয়ে আছি আপনাদের দিকে। তাই এখনো সচল আছে শাশ্বতকে সহায়তা করার দুটো ব্যাংক হিসাব। আমরা বিশ্বাস করি, আমরা আমাদের শপথ রক্ষা করতে সক্ষম হবো সবার সহযোগিতায়, যে কোন মূল্যে বাঁচাবোই শাশ্বত সত্যকে।
সহায়তা পাঠনোর ঠিকানা:
১.
শাশ্বত চিকিৎসা সহায়তা
অ্যাকাউন্ট নম্বর: ৩৪২৬০৪৯৮, অগ্রণী ব্যাংক লিমিটেড,
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রাজশাহী।
২.
Saswota Chikitsa_Sohayota' AC no: 135-101-33705, Swift Code: DBBL BD DH 100, Dutch-Bangla Bank Limited.
[চলচ্চিত্র প্রদর্শনী, কনসার্ট এবং আর্থিক সহায়তা বিষয়ক কিছু অংশ সুজনের পোষ্ট থেকে এখানে কপি করে দেয়া হলো]
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩
মিলটন বলেছেন: ব্লগে যারা নতুন তারা হয়ত শাশ্বত'র ব্যাপারটা জানবে না। তাই নীচের লিংকে বেশ অনেকগুলো পোষ্ট আছে এই বিষয় রিলেটেড।
Click This Link
অথবা আমার ব্লগ পেইজে "আমার বিভাগে" -- "একজন শাশ্বত" নামে একটা বিভাগ আছে। পড়ে দেখতে পারেন।
২|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
সন্ধি বলেছেন:
ওর কথা কয়েক দিন আগেও আমি আমার বন্ধুর সাথে বলেছি....
ধন্যবাদ ভাইয়া
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৪
মিলটন বলেছেন: যদি পারেন তবে এগিয়ে আসবেন আশা করি আপনার বন্ধুবান্ধব নিয়ে অন্তত যতটুকু সামর্থ্য।
যদি সাহায্যের যোগাযোগের ব্যাপারে কোন প্রয়োজন হয় আমাকে বলবেন আমি সে ব্যাবস্থা করে দিবো।
৩|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৫
জুল ভার্ন বলেছেন: আমরা শাশ্বতের কথা ভুলিনি মিল্টন। অসুস্থ্য শাশ্বতকে কখনোই ভুলবনা। শাশ্বতের সুস্থ্যতা কামনা করি।
তুমি ওর সাথে দেখা করতে গিয়ে যে মানবিকতা দেখিয়েছো এবং আপডেট জানিয়ে এই পোস্ট লিখেছো-সে জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২
মিলটন বলেছেন: হ্যা ভাই, নিশ্চই খেয়াল আছে সেই উত্তাল দিনগুলোর কথা। কত মিটিং কত প্ল্যান। আপনার সাথে প্রথম দেখা বসুন্ধরাতে। আপনাকে ধন্যবাদ।
৪|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৬
কালপুরুষ বলেছেন: শুভ কামনা রইলো।
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৫৩
মিলটন বলেছেন: ধন্যবাদ দাদা। ঘুরে এলাম রাজশাহীতে। আপনার আমার প্রাণের শহর!!
৫|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
কৌশিক বলেছেন: পড়ে খারাপ লাগতেছে। কিন্তু কিছু করার আছে কিনা বুঝতে পারছি না।
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
মিলটন বলেছেন: দেখেন চিন্তা করে কিছু করার থাকতেও পারে। শেষ তো আর হযে যাইনি।
৬|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
রেজোওয়ানা বলেছেন: দোয়া করি যেন ও সুস্থ্য হয়ে ওঠে।
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
মিলটন বলেছেন: অবশ্যই।
৭|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৯
পথিক!!!!!!! বলেছেন: কৌশিকদার সাথে সহমত
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২১
মিলটন বলেছেন: হুম
৮|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৩
হতবুদ্ধি বলেছেন: শাশ্বত, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২২
মিলটন বলেছেন: আমরা সবাই অপেক্ষা করছি।
৯|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১০
এস বাসার বলেছেন: যন্ত্রনাদায়ক এবং কষ্টকর।
কেন যে জীবনের বাকে বাকে এত ব্যথা লুকিয়ে থাকে? মেনে নেয়া যায়না।
DBBL এর এড্রেসটা থিক করে দেন।
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৫
মিলটন বলেছেন: আমি আসলে সুজনের পোষ্ট থেকে ঐ অংশটা কপি পেষ্ট করেছি। তারপরও ঠিক করে দিলাম।
১০|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৮
মুহিব বলেছেন: ছেলেটার কথা মনে আছে।
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৬
মিলটন বলেছেন: ধন্যবাদ মুহিব।
১১|
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৮
মিআমি বলেছেন:
মানুষ মানুষের জন্য........।
সেটাই প্রাধান্য দিয়ে
আপনার খুব টাইট সিডিউল থাকা সত্বেও শাশ্বত'র সাথে দেখা করার জন্য একটু সময় বের করে নিয়েছিলেন । তার জন্য ধন্যবাদ ।
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭
মিলটন বলেছেন: জ্বি আপনাকে স্বাগতম।
১২|
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:০৭
জয়ন্তী বলেছেন: শুভকামনা রইল।
২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৮
মিলটন বলেছেন: ধন্যবাদ।
১৩|
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
আরিয়ানা বলেছেন: দোয়া রইলো।
২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪
মিলটন বলেছেন: ধন্যবাদ আরিয়ানা।
১৪|
২১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩১
অন্যঘরে অন্যস্বর বলেছেন: মিলটন, আপনাকে ধন্যবাদ। শাশ্বতকে নিয়ে নিরানব্বই ভাগ কাজ আর ১ ভাগ নাটক হবার পর আমাদের মতো আপনি ওকে ভুলে যান নি। কনসার্টটা ভালো হলে আশা করি অনেক কাজ হবে। তবে সেই সঙ্গে সবার সহযোগিতার হাত আবারো অত্যন্ত জরুরি।
২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭
মিলটন বলেছেন: হ্যা কনসার্টটা একবার ভেঙ্গে গেছে। হয়ত সামনে আবারো হবে।
১৫|
২২ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:০৬
নিশ্চুপ নিরবতা বলেছেন: এ সম্পর্কিত যেকোন কাজে সাধ্যমত ভলান্টেয়ারী সার্ভিস দেয়ার জন্য আপ্রান চেস্টা করব। সাথে আরও কয়েকজন ভলান্টেয়ার যোগাড় করারও চেস্টা করতে পারি। ০১৯১১৫১৪৩৩৩, ০১৬৭২৭৮৪৪৮৯
২২ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪
মিলটন বলেছেন: ধন্যবাদ আপনি কোথায় থাকেন? আপনার নাম্বার থাকলো। প্রয়োজনে আপনাকে জানানো হবে।
১৬|
২৬ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯
সাইফুর বলেছেন: আপনার কি অবস্থা ..কেমন আছেন?
১৭|
০৩ রা জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৫
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: শাশ্বতর সাথে মাঝে মাঝে কথা হয় ফোনে ... কিন্তু ওর সাথে কথা বলতে ভালো লাগে না
... কষ্ট পাই ... ছেলেটার জন্য বেশী কিছু করতে পারিনি বিধায়
ভালো থাকো শাশ্বত ... সুস্থ্য হয়ে উঠো
১৮|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫
যীশূ বলেছেন: এখন কেমন আছে শাশ্বত সত্য?
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৭
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: শাশ্বতের কি হয়েছিলো ভাই?