নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মর্মাহত স্বপ!শেষ হয়ে গেছে সব,ফিরে যাবার মত কিছু নেই।নিঃসঙ হয়ে গেছি এই আমি,ফুরিয়ে গেছে এই আমি,হারিয়ে গেছি আমি।

মাইন্ড বুক

বিবেকহীন

মাইন্ড বুক › বিস্তারিত পোস্টঃ

অতঃপর একটি স্বপ্নের মৃত্যু

২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ২:১১

বিকেল টা কেটে,কোনো রকম সন্ধ্যা পড়েছে,চারদিকে আযানের শব্দ বিস্ফোরিত হচ্ছে,এদিকে ওদিকে মানুষের যাতায়াত টা বেড়ে চলেছে,শুনেছি সন্ধ্যা টাইমে নাকি সবাই বাসায় ফিরে।কিন্তু আমার ক্ষেত্রে এই বিষয় টা সম্পূর্ন ভিন্ন,সন্ধ্যা হলে মনে হয়,এখনই ঘুরার সঠিক সময়।আমি আর আমার এক ভাগ্নে ধানমন্ডি ফিরছি,মিরপুর ১ আসবো,আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে ফিরছি,সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিলাম,দুইটার একটাতেও চান্স হয় নাই,এই বিষইয়ে অবশ্য আমি আগেই সিউর ছিলাম।আচ্ছা যাই হোক ,বাসায় ফিরছি ,কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না,সব গাড়ি তখন যাত্রী নেওয়া ,আনায় ব্যস্ত।কি করবো বুঝতেছি না,আমার আবার ১০টার দিকে ট্রেন ছিলো,তাই খুব চিন্তায় পড়ে গেলাম।কিছুক্ষন যাওয়ার পর ,একটা সিএন জি নিলাম।এভাবেই কোনো রকমে চিটেগাং পর্যন্ত গেলাম।ভাগ্য নিয়ে গেলো বেশ কয়টা জায়গায়,তারপর রাজশাহী আসলাম,দীর্ঘ ১৭ ঘন্টা জার্নির পর রাজশাহী তে এসে পৌছলাম।রাজশাহী মানুষগূলো অন্যদের তুলনায় অনেক বেশি ভাল।দেখতে দেখতে এখানে দুইটা দিন কেটে গেলো,বড় ভাই,বন্ধু বান্ধব,চেনা অচেনা সব মিলিয়ে দুইটা দিন ক্যাম্পাস টা ভালোই লেগেছিলো।

কিন্তু ভালো লাগা অনুভূতিটা যে আমার সহে না,এটা বুঝি আমার জন্য না,আমার জন্য শুধু খারাপ,আর মন্দ।মাঝে মাঝে নিজের উপর প্রচন্ড রাগ হয়।কি করলাম,আর কি হলাম।এভাবে দুই দিন পর রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হলাম।ঢাকাগামী বাস টা দিয়ে আসতে অনেক লেইট হলো।তারপরেও দুই জন আসলাম,ভালো কাটছিলো সময়।স্বপ্নের ঠিকানায় সবাই পৌছতে পারে না,আমিও পারলাম না।হেরে গেলাম,ফুরিয়ে গেলাম নিজের বিবেকের কাছে। পরাজিত হলাম, নিজের বিশ্বাসের কাছে।আমি ছয় জায়গায় পরীক্ষা দিয়ে কোথাও চান্স পেলাম না।খুব ইচ্ছা ছিলো ঢাবিতে পড়বো,তা আর হলো না।বেচের থাকার আরেক টা স্বপ্নের মৃত্যু ঘটলো।এখন আমি কি নিয়ে বাচবো,বাস্তবতা যে আমাকে আজ, পরাজিত করে দিলো।অতঃপর আমি হার মানলাম।সকল স্বপ্নেরা আজ বিস্ফোরিত হলো।

আজ বাবা মা'র কাছে জবাব দেওয়ার মতো কিছু থাকলো না,খুব কষ্ট হয় তখন যখন বাবার সেই মুখখানা দেখি।যেই মানুষ টা এত কষ্ট করে গেলো, তার মুখে একটু হাসি ফুটাতে পারলাম না।আজ আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ মানুষ মনে হচ্ছে।সত্যি আমি তাই,নইতো কি।যে মা প্রতিটা সময় আমাকে নিয়ে স্বপ্ন দেখে আজ আমি তাকে কষ্ট দিয়েছি।সবার স্বপ্ন আমি ভেঙে দিয়েছি,ভেঙে দিয়েছি আমি নিজেকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.