| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিটা রাতেই কেমন করে যেনো, নির্ঘুম কেটে যায়।অব্যক্ত কথা তখন কেন জানি মনের ভিতর জলসে উঠে,ইচ্ছা এখনই তোমাকে বলে দেয়।আমি মুক্তি পাই।
নিশ্চুপ আকাশের দিকে যখন তাকিয়ে থাকি,মনের ভিতর তখন হারিয়ে যায়,অজানা কোনো ভাল লাগায়।এ ভালো লাগা জানি কেমন, অল্পতেই নষ্ট হয়ে যায়।হারিয়ে যায় সুখ।এই বুঝি ভালো লাগা।তাহলে মাঝে মাঝে আমার প্রচন্ড ভালবাসতে ইচ্ছা করে,ইচ্ছা করে তোমার কালো চুলে বিলি কেটে দিতে।মন চায় তোমাকে নিয়ে হারিয়ে যায়,অজানা কোনো জায়গায়,দূর নীলিমার পাদদেশে।
তোমার কাজল কালো চোখগুলো এত মায়ায় কেনো,যত দেখি আকৃষ্ট,অজানা কোনো এক শিহরন তোমাকে আরো কাছে পেতে চায়।মনে হয় অনন্তকাল তোমার কোলে মাথা রেখে কাব্য রচনা করি!
ভালবেসে সখী নিভৃত যতনে
আমার নামটি লিখো
তোমার মনেরও মন্দিরে।
তোমার কথা ভাবলে রবি ঠাকুরে এই কলি দুইটা আপনা আপনি মনের ভিতর ভেজে উঠে।অতঃপর সখী আমারে পাগলো করিলা।
©somewhere in net ltd.