| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানের বামে বামের ডানে
প্রকৃতির বিচারে বিশ্বাসী
তিস্তায় পানির অভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ, কৃষিজাত ফসলের ক্ষতি, পরিবেশ বিপর্যয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে দেশের জনগণকে সচেতনতার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষনের জন্য ঢাকা থেকে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় তিস্তা ব্যারাজ অভিমুখে বিএনপির লংমার্চ কে ইতিবাচক হিসেবে দেখাটাই যুক্তিযুক্ত।
বিএনপির পক্ষ থেকে লং মার্চের উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে ‘এটি আমাদের অধিকার আদায়ের যাত্রা, ন্যায্য হিস্যা বুঝে পাওয়ার অভিযাত্রা। আমরা পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না। বলা হচ্ছে দ্রুত তিস্তা চুক্তি করা হবে। কিন্তু তা করা হচ্ছে না। ৫৪টি নদীর ওপর ভারত বাঁধ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করে নিচ্ছে। নদী আমাদের জীবন কিন্তু একতরফাভাবে ভারত পানি প্রত্যাহার করে নেয়ায় এখানকার জীব-বৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। কৃষক ,জেলেরা তাদের কাঙ্খিত জীবন জীবিকা নির্বাহ করতে পারছে না। এই এলাকার অর্থনীতি হুমকির মুখে পড়েছে।’
তাই আমি মনে করি কোন দেশপ্রেমিক নাগরিকের পক্ষেই এই দাবীর বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। দেশের অপরাপর সকল শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার মাধ্যমে আমাদের জন্মগত ও আন্তর্জাতিক এই অধিকার বাস্তবায়নে ভারতের উপর চাপ অব্যাহত রাখতে হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: দেশের অপরাপর সকল শক্তিকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার মাধ্যমে আমাদের জন্মগত ও আন্তর্জাতিক এই অধিকার বাস্তবায়নে ভারতের উপর চাপ অব্যাহত রাখতে হবে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব।
আশাতো ভাল। কিন্তু করবেন কি করে? ....ভারত একদিকে অনুগত পুতুল অন্যদিকে গলগ্রহ হতে চাওয়া দল!
দেশে জন্য সেই ভাসানী কই/
কন্ঠে সেই আগুন, সেই তেজ কই????????????????????????