| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানের বামে বামের ডানে
প্রকৃতির বিচারে বিশ্বাসী
গত চব্বিশ ঘন্টায় কাকতালীয়ভাবে প্রায় কাছাকাছি সময়ে দেশের প্রতিষ্ঠিত চারটি শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগার খবর আমাদের হজম করতে হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানই ব্যাপক দেশীয় কর্মসংস্থানের পাশাপাশি রপ্তানীতে শীর্ষে অবস্থান করছে। আগুনে প্রতিটি প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়, যা দেশের এই ক্রান্তিকালে সত্যিই আমাদের উদ্বিগ্ন করে তোলে।
মঙ্গলবার রাত সোয়া ৯টায় ঢাকার উপকণ্ঠ সাভারের বিরুলিয়া ইউনিয়নের অক্রাণ এলাকায় অবস্থিত অটবি ফার্নিচারের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
বুধবার বিকেল ৪ টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুরে পারটেক্সের কারখানার বাইরে মজুদকৃত পাটখড়িতে আগুন ধরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বুধবার বিকাল ৬টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আগুনে পুড়েছে বেঙ্গল গ্রুপের একটি গুদাম।
বুধবার রাত সোয়া ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার যমুনা গ্রুপের ইসলাম প্যাকেজিং এন্ড প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এটা যদি স্রেফ দুর্ঘটনা হয়ে থাকে তাহলে গাফিলতি না করে ভবিষ্যতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে প্রতিষ্ঠানগুলোর এখনই যথোপযুক্ত ব্যাবস্থা গ্রহন করা জরুরী। আর যদি নাশকতার সন্দেহ থেকে থাকে-তাহলে সরকার,রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যাবসায়ী গোষ্ঠীকে গুরুত্ব সহকারে বিষয়টির প্রতি নজর দিতে হবে। নতুবা দুর্বৃত্তরা সামনে আরো ভয়াবহ ঘটনা সংঘটিত করার সাহস পেয়ে যাবে। যা অগ্রসরমান জাতি হিসেবে আমাদের কারো কাম্য হতে পারেনা।
২|
২৪ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
মামুন রশিদ বলেছেন: দুর্ভাগ্যজনক ।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫৬
শরৎ চৌধুরী বলেছেন: এই চারটি ঘটনার কানেকশনটা এড়িয়ে যাওয়া যায়না কিন্তু। চমৎকার করে ধরেছেন।