| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানের বামে বামের ডানে
প্রকৃতির বিচারে বিশ্বাসী
তাপ প্রবাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। মনে হচ্ছে, লোডশেডিং ও তাপ প্রবাহের মধ্যে প্রতিযোগিতা চলছে। তীব্র রোদ আর ভ্যাপসা গরমে নাকাল জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অসহনীয় গরম অনুভূত হচ্ছে। প্রচণ্ড গরমের কারণে বেশিক্ষণ বাইরে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। বাসায় এসেও দেখা যায় বিদ্যুৎ নেই।
দিন-রাত মানছে না লোডশেডিং। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং যেন নিত্যদিনের সঙ্গী। এক ঘণ্টা পরপর লোডশেডিং হয়। গরমের শুরুতেই এমন অবস্থা হলে সামনে পরিস্থিতি কেমন এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। এমন দুর্ভোগের মধ্যেই আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম। এ যেন মরার ওপর খাড়ার ঘা!
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এ অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমানে বৃষ্টির কোন বিকল্প নেই।তাই 'দেশে কোন লোডশেডিং নাই' সরকারের এসব মনভোলানো কথাকে গুরুত্ব না দিয়ে স্বস্তির বৃষ্টির জন্য প্রকৃতির উপর ভরসা করলে মানসিকভাবে অনেকটা সুস্থ থাকা যাবে। আর প্রকৃতিই পারে আমাদেরকে এই সমূহ বিপদ থেকে উদ্ধার করতে।
©somewhere in net ltd.