নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দিনলিপি

সুস্থ ,সুন্দর ও পবিত্র জীবনই আমার কাম্য।

ডানের বামে বামের ডানে

প্রকৃতির বিচারে বিশ্বাসী

ডানের বামে বামের ডানে › বিস্তারিত পোস্টঃ

যুবলীগ নেতার নির্দেশে ত্রিশালে জঙ্গি ছিনতাই!

৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জেএমবির তিন সদস্যের একজন হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসানকে ছিনতাই করা হয়েছে ভালুকা থানার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান কামালের নির্দেশে। এই ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী কামাল হোসেন ওরফে সবুজ আজ বুধবার র‌্যাবের সদর দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান।



নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের তিন জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন সময় টাঙ্গাইল ও ময়মনসিংহ থেকে আটজনকে আটক করেছে র‌্যাব। তাঁদের উপস্থিতিতে আজ রাজধানীর উত্তরায় র‌্যাবের সদর দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে ছিনতাইকারী দলটির দলনেতা কামাল হোসেন ওরফে সুবজ এসব তথ্য জানান।



আটক হওয়া অন্যরা হলেন মো. সোহেল রানা (২৮), মোরশেদ আলম (২২), আনোয়ার হোসেন (৪০), মো. বাছির উদ্দিন (২০), মো. ইউসুফ আলী (২০), মো. ইলিয়াস উদ্দিন (৩৪) ও আবু বকর সিদ্দিক (২৭)।





গত ২৩ ফেব্রুয়ারি ত্রিশাল ও ভালুকার মাঝামাঝি সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে ঝটিকা আক্রমণ চালিয়ে এবং এক পুলিশকে হত্যা করে জেএমবির দণ্ডপ্রাপ্ত তিন নেতাকে ছিনিয়ে নেয় জঙ্গিরা।ছিনিয়ে নেওয়া তিন জঙ্গি হলেন জেএমবির মজলিসে শুরা সদস্য।



সুত্রঃ দৈনিক প্রথম আলো,৩০-০৪-২০১৪

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: শায়খ আব্দুর রহমান আর মির্জা আজম আত্মীয় ।
হেফাজতি হুজুরদের ঠেকাতে জংগীবাদের উত্থান লাভজনক বৈকি !

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৫

ভুয়া প্রেমিক বলেছেন: জয় বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.