| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডানের বামে বামের ডানে
প্রকৃতির বিচারে বিশ্বাসী
দিনের পর দিন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে। এর শেষ পরিণতি অধিংকাশ লোকেরই অজানা। যদিও সাধারণ জনগণের তা জানার কথা নয়। তারপরও সচেতন নাগরিকরা দেশের এই অনিশ্চিত যাত্রায় উদ্বিগ্ন ও মর্মাহত।শুধু একজনের জেদ এর কাছে পুরো জাতিকে হার মানতে হলো। সত্যিই জাতি হিসেবে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনকই নয়;বরং অপমানজনকও বটে।
ভবিষ্যত প্রজন্মের কথা চিন্তা করে হলেও সকল শ্রেনী পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এখনই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরী।সহিংসতা নয় ;চাপ প্রয়োগের মাধ্যমে বাধ্য করার কৌশলই এক্ষেত্রে অধিক ফলদায়ক।তাই চাপ প্রয়োগকারী সকল গোষ্ঠীকে কালবিলম্ব না করে দেশের স্বাধীনতা ,সার্বভৌমত্ব ও গনতন্ত্র অক্ষুন্ন রাখার জন্য হলেও অনতিবিলম্বে স্বউদ্যোগী ভূমিকায় অবর্তীর্ন হতে হবে।
©somewhere in net ltd.