নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের দিনলিপি

সুস্থ ,সুন্দর ও পবিত্র জীবনই আমার কাম্য।

ডানের বামে বামের ডানে

প্রকৃতির বিচারে বিশ্বাসী

ডানের বামে বামের ডানে › বিস্তারিত পোস্টঃ

ড. পিয়াস করিম আর নেই

১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫০

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিম আর নেই। আজ সোমবার সকাল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পারিবারিক সূত্র জানায়, আজ সকাল ৫টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন ড. পিয়াস করিম। এসময় দ্রুত তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান বলে জানান চিকিৎসকরা। পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আগামী বুধবার পর্যন্ত তার লাশ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

টেলিভিশনের টক শোসহ বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে সাহসী বক্তব্য রেখে দ্রুতই দেশবরেণ্য এক ব্যক্তিত্বে পরিণত হন ড. পিয়াস করিম।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৭

জামান শেখ বলেছেন: আমরা শোকাহত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.