| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বাসা থেকে শাহবাগ খুব কাছে, তারপরেও ওখানে যেতে পারলাম না একটিবারের জন্যেও। খারাপ লাগছে খুব। কিন্তু আমি স্পষ্ট করেই বলতে চাই আমি আন্দোলনের একজন সমর্থক। এই আন্দোলন যেন পুরো দেশে ছড়িয়ে পরে, এই আন্দোলন থেকেই যেন সুচনা হয় নতুন প্রজন্মের। এই আন্দোলন থেকেই যেন ছড়িয়ে পরে সকল অনিয়ম, দুর্নীতি, অনিতিকতা এবং অন্যান্য সকল কিছুর বিরুদ্ধে। এই আন্দোলন যেন থেমে না যায়। এই আন্দোলনকে আরো তীব্র করতে হবে। শাহবাগের আন্দোলনের সফলতা কামনা করছি।
অফ টপিকঃ দেবীর অভিশাপ লেখা অনিবার্য কারনবশত বন্ধ করে রেখেছি আর কারণটা আমার পড়াশুনার চাপ। আমি ফাইনাল ইয়ারে আছি এক্সট্রা অনেক গুলো কোর্স করতে হচ্ছে। সারাদিনে খাবার খাওার সময়টুকুও পাই না। তবে আমি আমার কবিতা এবং গল্প নিয়ে অবশ্যই ২০১৪ সালে ব্যাক করবো।
অনেক কিছুই লেখার ছিলো কিন্তু সারাদিন পর বাসায় এসে এখন রেস্ট নেয়া ছাড়া আর কিছুই মাথায় আসছে না। ভালো থাকুক প্রজন্ম স্কয়ারের সকল আন্দোলনকারী। আর হ্যা আমি সাবধান করে দিতে চাই যারা আন্দোলন করছেন আপনাদের যেন কেউ ইউজ না করতে পারে সেই দিকে সাবধান থাকবেন নয়তো এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। আর আমি সময় পেলে ১৬ তারিখের আন্দোলনে আসছি।
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
একজন আরমান বলেছেন:
আগামিকাল চলে আসুন।
আপনার দেবীর অভিশাপ মিস করছি।
সেই কতো মাস হয়ে গেল !
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৬
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++
৪|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২২
শার্লক বলেছেন: আচ্ছা। ![]()
৫|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওকে।
৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
চেয়ারম্যান০০৭ বলেছেন: at least online a active thaken bon.jitte amader hobei
৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: একটু সময়ের জন্য হলেও যাব দুই একদিনের মধ্যে
৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
আকাশী কন্যা বলেছেন: ব্লগে আসার পর আর বের হতে পারছি না, আর প্রথম আলো পড়ে এখন কি করি বুঝতেই পারছি না। জানিনা কবে তবে আগামী দুই একদিনের মধ্যেই আমি আসছি শাহবাগে।