নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজানুর রহমানের ব্লগ

মিজানুর রহমান তালুকদার

আমি একজন সাধারণ মানুষ

মিজানুর রহমান তালুকদার › বিস্তারিত পোস্টঃ

নজরুল স্মৃতিচারণ

২৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১২

তিনি সেলিব্রেটি না পীর-দরবেশ আমি ঠিক বলতে পারছি না। সেদিনের গল্পটা পড়লে হয়তো আপনার মনে মন্তব্য ঘোরপাক খেতে পারে।



দিনটা ছিল ৫ই আগস্ট। কলকাতার একটি হোটেলের সেমিনার কক্ষে নবীন বরণ অনুষ্টান। তৎকালীন কলকাতার তথ্যমন্ত্রী নলিনীরঞ্জন কে প্রধান অতিথি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বিশেষ অতিথি করে অনুষ্ঠানের উদ্ভোধনী পর্ব শুরু হয়।



অনুষ্ঠান শেষে কবিকে চা-পানের জন্য হোটেলের কমন রুমে নিয়ে আসা হলে কিছু ছাত্র উনাকে ঘিরে ফেলে। কতিপয় ছাত্ররা তখন প্রত্যেকে এক টুকরো করে কাগজ কবির সামনে ধরছে আর আবদার জানাচ্ছে কিছু লিখে দেওয়ার জন্য।



কবি হাতে একটা পেন্সিল নিয়ে এক ছাত্রের কাগজের টুকরায় লিখলেন “আল্লাহু আকবার”, আরেক ছেলের কাগজের টুকরায় লিখলেন “লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ”। আবার কারো কাগজের টুকরায় লিখলেন “খোদাকে চেনো, খোদাকে চিনবে”



কবির ধর্ম বিশ্বাস নিয়ে সমালোচকদের কাছে বির্তক থাকলেও আমি যেটা মনে করি তিনি ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন।



আজকের এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। আমি একজন মুসলমান হিসাবে তাঁর আত্নার মাগফিরাত কামনা করি। (আমিন)



বিঃদ্রঃ “নজরুল স্মৃতিচারণ” বই এর ৩১৭নং পৃষ্ঠা থেকে আংশিক ধারনা নিয়েছি এবং ভাষাগত কিছুটা পরিবর্তন করেছি।



ফেইসবুকে মিজানুর রহমান

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.