নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রজ্ঞা

বল, আমি তো তোমাদের মত একজন মানুষই, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ।-১৮:১১০

মিযান আযিয

মিযান আযিয

মিযান আযিয › বিস্তারিত পোস্টঃ

সরকারকে অবস্থান স্পষ্ট করতে বললেন আহমদ শফী

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৭

জামায়াতের সঙ্গে হেফাজতে ইসলামের সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়ে সংগঠনটির আমীর আল্লামা শাহ আহমদ শফী সরকারকে চ্যলেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, মিডিয়া যতই মিথ্যাচার ও অপপ্রচার করুক না কেন, দেশের ইসলামপ্রিয় জনতা এতে বিভ্রান্ত হবে না। জামায়াত থেকে টাকা নেয়ার কল্পকাহিনীও প্রচার করছে কিছু মিডিয়া। তিনি বলেন, সরকার দুই নৌকায় পা দিয়েছে। সরকারকেই অবস্থান স্পষ্ট করতে হবে। দেশের নব্বই ভাগ লোকের যে ধর্ম সরকার কী তার পক্ষে থাকবে নাকি গুটিকয়েক নাস্তিকের কথায় উঠবে বসবে? লংমর্চের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার আগেই টের পেয়েছে, অনুমতি না দেয়ার পরিনাম কী হতে পারে। লংমার্চে অনুমতি দেয়া না হলে সেদিন সারাদেশে ‘শহীদ’ হতো কয়েক হাজার মানুষ। জামায়াত কিংবা অন্য কোন রাজনৈতিক দলের লংমার্চ হলে এভাবে সাড়া দিত না সাধারণ মানুষ। লংমার্চ শেষে চট্টগ্রাম ফিরে হেফাজতের আমীর আহমদ শফী গতকাল সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো প্রলোভন কিংবা কোনো মোহে হেফাজতে ইসলাম বিক্রি হবে না। হেফাজতে ইসলাম মৌলিক অরাজনৈতিক নীতিমালা তথা ইসলাম ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির বাইরে কোনো রাজনৈতিক ভূমিকায় জড়াবে না। হেফাজতের অরাজনৈতিক ইমেজ অব্যহত থকবে। তিনি বলেন, তাদের আন্দোলন ঢালাওভাবে সব ব্লগ বা ব্লগারদের বিরুদ্ধে নয়। আলেম ও মাদ্রাসা ছাত্রদের মধ্যেও অনেক ব্লগার আছে। তিনি বলেন, লংমার্চ ও মহাসমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতি নাস্তিক মুরতাদদের দেখিয়ে দিয়েছে ইসলামের শক্তি ও সামর্থ্য।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

এক্সপেরিয়া বলেছেন: তাহলে শাহবাগের বিরুদ্ধে দেয়া ভাষণটা কি অরাজনৈতিক ছিল ?

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মিযান আযিয বলেছেন: হেফাজতে ইসলাম সাধারণ মানুষের ধমীয় অনুভূতিতে আঘাত কারী ব্লগারেদর বিরুদ্ধে অহিংস শান্তিপূর্ণ সমাবেশ করেছে তা আপামর জনসাধারেনর মনযোগ কাড়তে পেরেছে এতে কোন সন্দেহ নেই।
তাদের লংমার্চ নিয়ে যতই বিতর্ক সন্দেহ ও দ্বিধা থাকুক, এমুহূর্তে একে ‘অরাজনৈতিক এবং ধর্মীয় সম্মেলন’ হিসেবে না দেখার কোন যুক্তি নেই।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

আমরা তোমাদের ভুলব না বলেছেন: কারও ধর্মানুভূতিতে আঘাত করার অধিকার সংবিধানে দেওয়া হয় নি। গণতান্ত্রিক দেশে পরমত সহিষ্ণুতা একটি অতি স্বাভাবিক আচরণবিধি। হেফাজতে ইসলামের লংমার্চ নিয়ে যতই বিতর্ক সন্দেহ ও দ্বিধা থাকুক, এমুহূর্তে একে ‘অরাজনৈতিক এবং ধর্মীয় সম্মেলন’ হিসেবে না দেখার কোন যুক্তি নেই।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২

মিযান আযিয বলেছেন: সহমত

৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫২

তাজুল_ইসলাম বলেছেন: শাহাবাগ যদি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, ইসলামের বানীকে স্তব্দ করে দিতে চায়। তবে এটাকে বয়কট করতেই হবে।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৩

মিযান আযিয বলেছেন: অবশ্যই বয়কট করতে হবে। ধন্যবাদ।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৩

স্বাধীন জামিল বলেছেন: এক্সপেরিয়া, শাহবাগ যদি অরাজনৈতি আন্দোলন হয় তাহলে এটার সমালোচলা করা যেতেই পারে তাতে সেটা রাজনৈতিক কেন হবে? শাহবাগ যদি রাজনৈতিক আন্দোলন হয় তাহলে সমালোচনা করলে অবশ্যই হে,ই রাজনৈতিক আন্দোলন হবে, তাই নয় কি? আর সরকার এর সমালোচনা বা সুনাম যে কেউ করতে পারে, আমি আপনিও করি তার মানে এটা নিশ্চই বুঝায় না আমি আপনি রাজনিতিবিদ।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৫

আমি ভালোমানুষ বলেছেন: @এক্সপেরিয়া, শাহবাগের মঞ্চ যদি রাজনৈতিক মঞ্চ হয়, তবে আল্লামা শাহ আহমদ শফী সাহেবের ভাষণটা শাহবাগইদের কাছে রাজনৈতিকই মনে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.