নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিজু মোহম্মাদ

মাঝে মাঝে স্বপ্নগুলো আত্মহত্যা করে। মৃত স্বপ্নের শিঁথানে জন্ম নেয় দু:স্বপ্ন গাঢ়তর। দু:স্বপ্নের ছায়ায় বাড়তে থাকে স্বপ্ন হন্তারক আয়েসী বয়স। সেই বয়সের ভারে ন্যুব্জ মানুষেরা আজ হেঁটে বেড়াচ্ছে জগৎময়।

মিজু মোহম্মাদ › বিস্তারিত পোস্টঃ

ভয়ংকর সংকটে দেশ: উল্লাসে মেতেছে বুনো হায়েনা

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৮

২৮ অক্টোবর মিডিয়ার সামনে প্রকাশ্য রাজপথে সাপের মত মানুষ পিটিয়ে মারার মধ্য দিয়ে বুনো হায়েনার যে উল্লাস এ জনপদে শুরু হয়েছিল তার ষোল কলা এবার পূর্ণ হল।



তুমি মানুষ মেরে উল্লাসে মেতে উঠছ। তুমি নিজের ভাই মেরে শত্রু মেরেছ বলে নিজেকে মিথ্যা প্রবোধ দিচ্ছ। তুমি রক্তের হোলিখেলা শুরু করে জনগণকে গণতন্ত্রের নামতা শেখাচ্ছ। তোমার সাইকো মগজ নিসৃত কথা গিলাচ্ছ জাতিকে। আমি স্পষ্ট বলে দিতে চাই, হে রক্তপায়ী খুনে জল্লাদ বাহিনী ! ভাই হত্যায় কোন মানুষ উল্লাস করতে পারে না, যে উল্লাস করে তার সাথে হায়েনার কোন পার্থক্য নেই।



স্বাধীন বাংলাদেশে এ যাবতকালের সবচেয়ে বেশী আসন জিতে ক্ষমতায় আসা জোট সরকার যে জাতিকে এত বড় কলংকজনক ইতিহাস উপহার দিবে তা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা ভাবতে পারিনি আমাদের এই জীবনে এই দেশেই দেখে যেতে হবে শতাব্দীর ভয়াবহতম একটি গণহত্যা। খুন, গুম, ধর্ষণ, দুর্ণীতি, শেয়ার বাজার কেলেংকারি, হলমার্ক কেলেংকারি করার পরও একটি সরকার কাদের সমর্থন পেতে পারে ? যাদের চিন্তা করার ক্ষমতা নেই, যারা নির্বোধ, যারা সব কিছুর উপরে নিজ দলকে প্রাধান্য দেয় একমাত্র তারাই।



আজ যে খুনের উদ্বোধন তোমরা করলে তার মূল্য আরো কয়েক শতাব্দী ধরে জাতিকে দিতে হবে। একটি জনগোষ্ঠীকে তোমরা নিশ্চিহ্ন করতে পারবে না। তোমরা পারবে না তোমাদের সাধের সেক্যুলার রাষ্ট্রের নামে একটি ধর্মকে চিরতরে মুছে দিতে।



আজ ইসলাম এবং মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে তোমরা যে বিভাজনের রাজনীতি শুরু করেছ এর প্রতিদান তোমাদেরকে দিতে হবে। ইতিহাস সাক্ষী, গণহত্যা করেও এদেশের মুক্তিকামী মানুষকে দাবিয়ে রাখা কখনো সম্ভব হয়নি। এবারও সম্ভব হবে না



পরিশেষে একটি মাত্র বাক্য উচ্চারণ করতে চাই, আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৬

বুড়া শাহরীয়ার বলেছেন: আমরা ভাবতে পারিনি আমাদের এই জীবনে এই দেশেই দেখে যেতে হবে শতাব্দীর ভয়াবহতম একটি গণহত্যা।

ekti noi , dui ti
shena hotta o ekti gono hotta

২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

ইনেফারাজ বলেছেন: 71 dkhini to ki hyeche 2013 to dkhlam. Sedin pak hanadar ra nirbicare guli calanr por gosito hlo sadhinota tao ajkr BNP r founder des premik Ziaur Rahmaner mukhe. Tari dosor awami sarkar abr onusoron krlo tadr ehp path. Ki gosona asbe akhn allah ei jane. Abr ki dkhte hbe 1/11. Hle vloei hoi. Mango people vlo thkbe.

৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

মো কবির বলেছেন:

ঘুমন্ত মানুষের ঘুম ভাঙ্গানো যায়, কিন্তু জেগে থাকা মানুষ যদি ঘুমের ভান করে,তবে তার ঘুম কখনই ভাঙ্গানো যায় না।

তাই আসুন, আমরা একজন অচেতন নেতা না হয়ে বরং একজন সচেতন মানুষ হয়।

আসুন, আমরা সবাই মিলে মিশে এই দেশকে গড়ি সবুজে শ্যামলে
যোগ দিতে পারেন আমাদের এই গ্রুপে



৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্বাধীন বাংলাদেশে এ যাবতকালের সবচেয়ে বেশী আসন জিতে ক্ষমতায় আসা জোট সরকার যে জাতিকে এত বড় কলংকজনক ইতিহাস উপহার দিবে তা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা ভাবতে পারিনি আমাদের এই জীবনে এই দেশেই দেখে যেতে হবে শতাব্দীর ভয়াবহতম একটি গণহত্যা। খুন, গুম, ধর্ষণ, দুর্ণীতি, শেয়ার বাজার কেলেংকারি, হলমার্ক কেলেংকারি করার পরও একটি সরকার কাদের সমর্থন পেতে পারে ? যাদের চিন্তা করার ক্ষমতা নেই, যারা নির্বোধ, যারা সব কিছুর উপরে নিজ দলকে প্রাধান্য দেয় একমাত্র তারাই।


বাংলার ইতিহাসে এমন প্রতিবাদী ব্লগ পোস্ট খুব কমই দেখা যায়। দুর্দান্ত !!

৫| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯

মিজু মোহম্মাদ বলেছেন: @বুড়া শাহরীয়ার....ধন্যবাদ ভাই। হিসাব করলে এখন তিনটা পাবেন।

৬| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০০

মিজু মোহম্মাদ বলেছেন: ইনেফারাজ ভাই....ম্যাঙগো পিপলের যাবার তো কোন জায়গা নাই ভাই।

৭| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০০

মিজু মোহম্মাদ বলেছেন: মো কবির...আপনাদের উদ্যোগের সফলতা কামনা করি।

৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০১

মিজু মোহম্মাদ বলেছেন: দিকভ্রান্ত*পথিক....অনেক অনেক কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.