| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ যখন মানুষ্যত্ব হারিয়ে ফেলে মানবতত্ব লোপ পায় তখন সমাজে নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। প্রতিদিন খবরের কাগজ, টুইটার, ফেইসবুক, বাংলা ব্লগ সহ বিভিন্ন ওয়েব খুল্লেই দেখা যায় অহরহ ক্রাইম সংঘটিত হচ্ছে। এর মধ্যে চাঁদা, খুন, ধর্ষণ, অপহরণ উল্লেখ যোগ্য। এ সমস্ত ঘটনা গুলো যখন ঘটে সমাজের অশিক্ষিত এবং নিচু শ্রেণীর মানুষের মাধ্যমে, তখন সমাজ তাদের বিরোদ্ধে ক্ষেপে যায় সাধ্যমতে প্রতিবাদ করার চেষ্টা করে। যখন এ সমস্ত ঘটনা গুলো সমাজপতি, শিক্ষিত এবং সচেতন ব্যক্তিদের দ্বারা সংঘটিত হয় তখন সমাজ তাদের বিরোদ্ধে প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলে এবং লজ্জাবোধ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হার হামেশা প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে বিভিন্ন ধরনের অপরাধ থেকে বাচিঁয়ে রাখেন এবং তারই গোলামী করার তৌফিক দান করেন।
©somewhere in net ltd.