| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেহেরুন
"কষ্ট সহজ, বুকের ভেতর কষ্ট পোষা, সহজ না ... স্পর্শ সহজ, হৃদয় দিয়ে হৃদয় ছোঁয়া, সহজ না ... দুঃখ সহজ, হত্যা সহজ, জীবন সহজ ... শুদ্ধতম জীবনযাপন, সহজ না ..."
প্রকৃতির স্নেহে ধন্য রাজধানী ঢাকা থেকে বাইশ কিলোমিটার উত্তরে জয়দেবপুরের ভাওয়াল রাজার পারিবারিক কাহিনীটি এক্সময় বাংলার ঘরে ঘরে লোকগাথা কাহিনী হিসেবে স্থান করে নিয়েছিল। আজ সেই ভাওয়াল রাজবাড়ীর কাহিনী অনেকের হৃদয়ে সুপ্ত হয়ে আছে। ভাওয়াল রাজবাড়ীটি এখন গাজীপুর জেলা প্রশাসক এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। যা দেখার জন্য অসংখ্য দর্শনার্থীর ভিড় জমে প্রতিদিন। ৩৬৫ কক্ষ বিশিষ্ট ভাওয়াল রাজবাড়ীর সৌন্দর্য গাজীপুরের ঐতিহ্য হিসেবে চিনহিত হয়ে আছে।
ভাওয়াল পরগনার রাজা ভাওয়ালের মেজরাজকুমার রমেন্দ্রনারায়ন কে ঘিরে যে চাঞ্চল্যকর মামলা দীর্ঘদিন ধরে চলছিল টা ভাওয়াল সন্ন্যাসীর মামলা নামে পরিচিত। যার শুরু হয়েছিল ১৯৩০ সালে এবং শেষ হয়েছিল ১৯৪৬ সালে। ১৬ বছর যাবত এ মামলার ফলাফল জানার জন্য সারা দেশের মানুষ শেষ দিন পর্যন্ত উদগ্রীব ছিল। এই মামলার নায়ক ছিলেন ভাওয়াল পরগনার জমিদার বংশের মেজকুমার রমেন্দ্রনারায়ন রায়। তিনি যখন ১৯০৯ সালে দার্জিলিং এ ছিলেন তখন তিনি মারা জান বলে গুজব ছরিয়ে ছিল তাকে ঘিরেই এই মামলা। দীর্ঘ ১২ বছর পর একজন সাধু পরিচয়ে তিনি যখন ঢাকা এলেন, পরে ১৯২১ সালের ৪ মে তিনি নিজেকে কুমার রমেন্দ্রনারায়ন বলে ঘোষণা করলেন, সেই থেকে শুরু হল চাঞ্চল্যকর কাহিনী।
ভাওয়াল রাজবংশের ইতিহাসঃ
প্রাচীন ঐতিহ্য সম্পন্ন পূর্ববঙ্গের ভাওয়াল পরগনার বিস্ত্রিতি ছিল ময়মনসিংহ ও ঢাকা জেলার দুটি অঞ্চল জুরে। ভাওয়ালে বহু প্রাচীন মন্দির, প্রাসাদ, গড়, সরোবর ও মূর্তির ভগ্নাবশেষ আছে। ভাওয়াল রাজবংশীয় ইতিহাস একটি সুদীর্ঘ ও অবছিন্ন ধারাবাহিক ঘটনা। সুদুর অতীতে এই ভাওয়াল অঞ্চল যে সেন বংশীয় রাজাদের অধিকারভুক্ত ছিল সে বিষয়ে কোন সন্দেহ নেই। সেন বংশ এদেশে পুরব্বং সহ ভারতীয় বেশ কিছু এলাকা নিয়ে রাজত্ব করত এবং এই রাজত্ব কাল প্রায় ১২০ বছর ছিল। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী তে পূর্ববঙ্গ মুসলমানদের অধিকারে আসে।তাদের কতৃত্ব ছিল পূর্বে ব্রহ্মপুত্র, উত্তরে আড়িয়াল খাঁ ও দক্ষিন-পশ্চিম এ শিতলক্ষ্যা নদী পর্যন্ত। ভাওয়াল পরগনাও তাদের অধিকারে চলে আসে।এই পূর্ব বঙ্গ পূর্বে সেন বংশীয় মধু সেন ও অনুজ মাধবের অধিকার ভুক্ত ছিল এবং সেন বংশের পতনের পরেও সেনবংশিয় সেনাপতি প্রতাপ রায় ও প্রসন্ন রায় কিছুদিনের জন্য রাজবাড়ীতে স্বাধীনতা ঘোষণা করেন। এদের পতনের পর ভাওয়ালের বারভূঁইয়াদের অন্যতম ফজল গাজীর অধিনে আসে। তারা কালীগঞ্জ ও মাধবপুরে বাস করেন। তিনি মাধবপুর কে গাজীবাড়ি নামে পরিবর্তন করেন। ফজল গাজীর পর দৌলত গাজী ভাওয়ালের অধিপতি হন ও তার সময়েই নানা কারনে সম্পত্তি নিলাম হয়ে যায়। রাজ্যের সীমা নিয়ে ঢাকার নবাব্দের সঙ্গে বিরোধ হয় এবং মামলা চলে।
বিক্রমপুরের কেশব পন্দিতের রামচন্দ্র চক্রবর্তী নামে এক পুত্র ছিল যিনি বিদ্যাশিক্ষার জন্য মুর্শিদাবাদের নিকটস্থ গোকর্ণ গ্রামের জনৈক অধ্যাপকের সঙ্গে ছিলেন। পরবর্তীতে অই অধ্যাপকের কন্যার সাথে রামচন্দ্রের বিয়ে হয় এবং মুরশিদাবাদেই তারা অবস্থান করেন।কিছুদিন পরে রুদ্রচক্রবর্তী ও নারায়ন চক্রবর্তী নামে রামচন্দ্রের দুই ছেলের জন্ম হয়। তারাও বিদ্যা শিক্ষায় আগ্রহী ছিল।
উকিল কুশদ্ধজ রায় নারায়ন চক্রবর্তীর ছেলে ছিলেন। তিনি বিদ্যাশিক্ষায় বেশি অগ্রসর না হয়ে মুর্শিদাবাদের উকিল পদে নিযুক্ত হন এবং নবাব সরকার তাকে ‘রায়নারায়ন’ উপাধিতে ভূষিত করেন।রুদ্র চক্রবর্তীর মৃত্যুর পর তার ছেলেদের সাথে কুশদ্ধজ রায়ের বিবাদ হলে তিনি দৌলত গাজীর নিকট আবাসন প্রার্থনা করেন। দৌলত গাজী তার উপর পূর্ব সন্তুষ্টির কারনে জয়দেবপুরের নিকটস্থ ‘চান্দনা’ গ্রামে একটি বাড়ি ও কিছু জমি প্রদান করেন। কুশদ্ধজ রায়ের মারা জাবার পর তার ছেলে বলরাম রায় দেওয়ানী পদে নিযুক্ত হন।
(চলবে)
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৭
মেহেরুন বলেছেন: ধন্যবাদ। দেখি কতদূর চালাতে পারি। ভালো থাকবেন।
২|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৬
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা !
আমি কিন্তু আপনার কিলাসের রিগুলার ইস্টুডেন্ট
চলুক ![]()
শুভকামনা ![]()
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৯
মেহেরুন বলেছেন: ধন্যবাদ। এরকম রেগুলার ছাত্রই তো চাই। ভালো থাকবেন।
৩|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৮
মেঘরোদ্দুর বলেছেন: অতি চমৎকার ইতিহাস। চলুক, সাথেই থাকছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৯
মেহেরুন বলেছেন: ধন্যবাদ আপু সাথে থাকার জন্য। ভালো থাকবেন।
৪|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: লেখাটি কোন কারনে দুইবার কপি হয়ে গিয়েছে। ![]()
চমৎকার। আমার ইতিহাস জানতে ভালো লাগে।
পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ![]()
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৮
মেহেরুন বলেছেন: ধন্যবাদ।
৫|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫২
সরলতা বলেছেন: ভাওয়াল রাজার গল্প এর আগেও পড়েছি। এমনিতে ফরেনসিক মেডিসিনেও জানতে হয়েছে। বেশ মজার ব্যাপার। ব্লগে পড়েও ভাল লাগল।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।
লেখাটি দুইবার এসেছে। একবার মুছে দিয়েন।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৯
মেহেরুন বলেছেন: মুছে দিয়েছি। ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
৬|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৩৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, গাজীপুরে জন্ম হওয়ার পরও এত ইতিহাস জানতাম না !
আপনার উছিলায় অনেক কিছু জানলাম...
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৯
মেহেরুন বলেছেন: হাহাহাহা.।.। ধন্যবাদ ভাইয়া
৭|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৩
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: লিখুন।ভাওয়ালের মামলায় যা যা কথোপথন হুয়েছিল বই আকারে প্রকাশ হয়েছিল।পড়ছি
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৩৯
মেহেরুন বলেছেন: ধন্যবাদ।
৮|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:২৪
ডিপথ্রোট০০৭ বলেছেন: আরে এটাই তো খুজছিলাম seriously । চলুক ।
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪০
মেহেরুন বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
৯|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:৫৪
কামরুল হাসান শািহ বলেছেন: প্রিয়তে নিলাম
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪০
মেহেরুন বলেছেন: ধন্যবাদ
১০|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ ভোর ৪:১৫
দুর্জয় বলেছেন: অনেক কিছুইনা জানিনা দেখা যায়!!
চমৎকার পোস্ট দিছেন। ভাল্লাগ্লো
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪০
মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:০৬
ঝটিকা বলেছেন: চলুক। পড়ব.....।যদি সম্ভব হয় দু'একটা ছবিও যুক্ত করে দিয়েন। লেখার ভাব-গাম্ভির্য বাড়বে, পড়তেও ভালো লাগবে।
![]()
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪২
মেহেরুন বলেছেন: ছবি দিতে চেয়েছিলাম কিন্তু আমার ব্লগ এ কিছু একটা ঝামেলা হয়েছে, ছবি আপলোড হচ্ছে না।
১২|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩১
শার্লক বলেছেন: আগেও পডেছিলাম ঝালাই করে নিলাম।
পোস্ট এতো ছোট কেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৬
মেহেরুন বলেছেন: পোস্ট ছোট না হলে তো আপনার রাগী চেহারাটা দেখতে পেতাম না। ভালো থাকবেন।
১৩|
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
আবু সালেহ বলেছেন:
ইতিহাস পড়তে বা জানতে সবসময়ই ভালো লাগে....
০৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০৭
মেহেরুন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৪|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৪
রাতুল_শাহ বলেছেন: ম্যাম এই ক্ল্যাশটা মিস করেছিলাম । অ্যাটেনডেন্স পাবো?
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৯
মেহেরুন বলেছেন: প্রথমবার ভুল করেছো তাই এবারের মত ক্ষমা করা গেলো। পরের ক্লাস মিস দেয়া চলবে না।
১৫|
০৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
রাতুল_শাহ বলেছেন: ঠিক আছে ম্যাম............
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২৪
বড় বিলাই বলেছেন: ভাওয়াল রাজার গল্প পড়ে আর সিনেমা দেখে এতটাই প্রভাবিত হয়েছিলাম এক সময় যে স্বপ্নেও দেখেছিলাম। চলুক এই ইতিহাস।