নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাইমেনুল হক

নিজের সম্পর্কে কিছু বলার নাই,তুচ্ছ একজন মানুষ।

মোহাইমেনুল হক › বিস্তারিত পোস্টঃ

ফোবিয়া সমগ্র

২৯ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৬

আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের ভেতরে কেবল দুটি জিনিসের ভয় থাকে।একটি হল উচু জায়গা হতে পড়ে যাবার ভয় বা উচ্চতার ভয় ,আরেকটি তীব্র আওয়াজের ভয়।একারণেই দেখবেন নবজাতকরা উচ্চ মাত্রার শব্দ বা হৈচৈ সহ্য করতে পারেনা।অবশ্য বয়স বাড়ার সাথে সাথে এ ভয়গুলো আস্তে আস্তে বিলীন হয়ে যায়।তবে এইসময়ে আবার আমাদের সুপ্ত ভয়গুলো প্রকাশ পেতে শুরু করে।এখানেই আসে ফোবিয়া জিনিসটি।ফোবিয়া বলতে সাধারণত বোঝায় কোনোকিছুর প্রতি একজনের তীব্র ভীতিকে।এক্ষেত্রে তার ভয়ের পিছনের কারণটা যৌক্তিক অযৌক্তিক দুটোই হতে পারে। ফোবিয়া আমাদের সবার ভেতরেই কমবেশি রয়েছে ।কমন একটি ফোবিয়া হল হাইট ফোবিয়া বা উচ্চতার ভয় যেটা আমার ভেতরে রয়েছে।এজন্যেই আমি ছাদের রেলিংয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকাতে ভয় পাই।ভয়টা প্রকৃতপক্ষে উচ্চতার নয়,উচ্চতা হতে পড়ে যাবার।
~
Ablutophobia র অর্থ গোসল করার ভয়। এ ফোবিয়ায় আক্রান্ত ব্যক্তিরা গোসল করতে ভয় পান এবং গোসল করার জন্য তাদের ওপর কোনোরকম জোরজবরদস্তি করা হলে এরা ভায়োলেন্ট হয়ে যেতে পারে।নারী ও শিশুরা এটায় অধিক আক্রান্ত হয়ে থাকেন। ১৯৬০ সালে মুক্তি পাওয়া"সাইকো" চলচ্চিত্রটির বিখ্যাত শাওয়ার কিল সীনটা দেখার পর অনেকেই এটায় আক্রান্ত হয়েছিলেন।
~
একটু লক্ষ্য করলে দেখবেন বয়স্ক ব্যক্তিরা নিত্যনতুন প্রযুক্তি (যেমন :স্মার্টফোন, কম্পিউটার) ব্যবহারে অস্বস্তিবোধ করেন এবং কোনো কোনো সময় ভয়ও পান।এটাকে একইসাথে Neophobia ও Technophobia এর অন্তর্ভুক্ত করা যায়।নিওফোবিয়া হল নতুন কোনোকিছুর ভয়।অপরদিকে টেকনোফোবিয়া শুধুমাত্র নতুন প্রযুক্তি ব্যবহারে ভয়।
~
চলুন সংক্ষেপে জেনে নেয়া যাক কিছু ইন্টারেস্টিং ফোবিয়া,
-Dikephobia বা ন্যায়বিচারের ভয়।
-Dutchphobia বা ডাচ(নেদারল্যান্ডের অধিবাসীদের প্রতি ভয়)
-Heliophobia or Vampire's phobia বা সূর্যের ভয়।
-Euphobia বা শুভ সংবাদ শোনার ভয়।
-Levophobia যার অর্থ বামপাশের জিনিসের প্রতি ভয়।
-Phobophobia বা ফোবিয়ার ভয়।
-Entherophobia বা স্বাধীনতার ভয়।
-Pentheraphobia, শ্বাশুড়ির ভয়।
-Telephonophobia, টেলিফোন ব্যবহারের ভয়
-Xanthophobia বা হলুদ রংয়ের ভয়।এক্সট্রিম কেসে আক্রান্তরা হলুদ শব্দটা শুনলেই আঁতকে ওঠেন।
-Somniphobia বা ঘুমানোর ভয়।এটায় আক্রান্তরা ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করে অথবা এটাকে সময়ের অপচয় মনে করে থাকে।
-Phronemophobia বা চিন্তা করার ভয়।
- Peladophobia বা টাকলা মানুষের প্রতি ভয়।
- Nomophobia বা মোবাইল ফোন হতে বিচ্ছিন্ন হবার ভয়।
-Papaphobia বা পোপ এর ভয়।
-Hierophobia ,এটায় আক্রান্তরা ধর্মীয় ব্যক্তি কিংবা ধর্মীয় পবিত্র বস্তুসমূহকে ভয় করে ।
-Pogonophobia বা দাড়িওয়ালা লোকের ভয়।
~
ফোবিয়া শুধু ব্যক্তি বা বস্তুরই হয়না।এটা কোনো নির্দিষ্ট প্রাণীর প্রতিও হতে পারে। যেমন :Lutrophobia বা অটিসের ভয়।অথচ এ ভয়টার পিছনে কোনো যৌক্তিক কারণ নেই।অটিস অনেক কিউট এবং নিরীহ একটি প্রাণী।তাছাড়া এদের কাছে আমাদের অনেককিছুই শেখার রয়েছে।যেমন :এরা যখন তাদের সঙ্গীর সাথে ঘুমায় বা সাঁতার কাটে তখন তারা পরস্পরের হাত শক্ত করে ধরে থাকে যাতে একে অপর হতে বিচ্ছিন্ন না হয়ে যায়।এমন একটা প্রাণীকে কেউ কিভাবে ভয় করতে পারে সেটা আমার জানা নাই।
~
এছাড়াও আছে Ecophobia যেটায় আক্রান্ত ব্যক্তিরা নিজের বাসাকে হন্টেড মনে করেন এবং বাসার বাহিরে থাকতে চান।আর এটাও যদি পর্যাপ্ত না হয় তাহলে আছে Panphobia বা সবকিছুর প্রতি ভয়।
~
শেষ করার আগে দুটি সিম্পল ফোবিয়ার কথা উল্লেখ করছি,
-Hippopotomonstrasesquippedaliaphobia বা লম্বা শব্দের ভয়।এটায় আক্রান্তরা নিজের ফোবিয়াকেই ভয় করেন।
-আরেকটি হল. Anatidaephobia। এর অর্থ আপনি যেখানেই থাকুন না কেন,যাই করুন না কেন ,প্রতিটা মূহুর্তে আপনাকে লক্ষ্য করছে একটি হাঁস।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.