| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাকাব্য
লেখালেখির অভ্যাস নাই, তাও লিখি
আমার চোখ কালো কাপড়ে বাঁধা। দুই হাতও বাঁধা। হাঁটু গেড়ে বসে আছি। কোথায় আমি কিছুই জানিনা। শুধু বুঝতে পারছি, একটা ঘরের ভেতর আমাকে বসিয়ে রাখা হয়েছে। শুধু আমি না, আরও অনেকেই আছে। মাঝে মাঝে বাইরে গুলির আওয়াজ পাচ্ছি, কিছু মিলিটারির উর্দুতে কথা শুনতে পাচ্ছি, আর বুটের শব্দ। আমার পাশে কেউ কেউ আল্লাহ্র নাম নিচ্ছে।
হঠাৎ কে যেন আমার চুল ধরে হ্যাঁচকা টান মেরে ফেলে দিল। পেটের উপর লাথি মারল কয়েকবার। তীব্র ব্যাথায় আমি কাতরাতে শুরু করলাম। আমাকে টেনে বাইরে নিয়ে যাওয়া হল। দুইজন আমাকে ধরে টেনে তুলল। আমি দাঁড়ালাম। পেটে খুব ব্যাথা। ঠিকমত দাঁড়াতে পারছিনা। কিছু দেখতেও পাচ্ছিনা। কেউ একজন আমাকে জিজ্ঞেস করল,
- নাম ক্যা হেয়?
_ রেজওয়ান
- হুম। The Commander Rezwan…ha? ডার লাগরাহা হেয়?
- না
- উর্দু মে বোল শালে মাদারচোদ!
- উর্দুতে যদি কথা বলতেই হত তাহলে ৫২ থেকেই বলতাম
- বহুত দিমাগ দিখাতা হেয়। Be ready. Time to destroy your haughtiness.
কথাটা শুনে আমি হাসলাম। এই পাকিস্তানীরা এটাই বুঝলনা! আমাদের গৌরব তো সবে শুরু। একে ধ্বংস করার ক্ষমতা ওদের নেই, কারোই নেই। আমি বললাম,
- Countdown begins officer. Time to dertroy YOU.
- তুমহারে পাস সিরফ দো মিনিট হেয়। ইয়ে বাড়ে বাড়ে ভাসান তুম কিসকো দেরাহেহো? Today is the doomsday. Tell me your last wish if you have one.
- You are wrong officer. Here’s the beginning.
- I feel sorry for you. You bloody Bangalees! You’ve spent your whole life improperly. Though its over. A short life, lots of mistakes…huh!
- Officer, actually I feel sorry for you. Fortunately, I’ve attained a short life with honour. And I’ll die with honour too. But you’ve gained a huge life, a life of shame. By the way, আর একটু অপেক্ষা করেন।
এই বলে আমি কলেমা পড়লাম। তারপর হাঁটু গেড়ে আমার মাটিতে মাথা ঠেকালাম। ঠিক তখনই আমার পিঠে গুলি করা হল। আমি পড়ে গেলাম। আমার বুকের ঠিক মাঝ বরাবর আবার গুলি করা হল। আমার বুক ওরা ঝাঝরা করে দিল। শেষবারের মত আমার দেশটাকে দেখতে খুব ইচ্ছা করল। পারলাম না। না পারি, আমার দেশের মাটির সাথে আমার রক্ততো মিশাতে পেরেছি। এই অনেক। ধন্য মা, আমি ধন্য।
©somewhere in net ltd.