| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রয়াসগুলো ছিল শুধুই প্রয়াস,
শেষবেলায় হয়ে উঠেনি কবিতা।
সহস্র তাপকণা উত্তাপ ছড়াতেই
ঘনিয়ে এলো সন্ধ্যা।
তুমি কেঁপেছিলে, আমিও জলে ভেসেছি।
সুতোয় সুতোয় কাটা পড়ে
নেমে এলো উড়ন্ত ঘুড়ি।
গভীর থেকে গভীরের নেশা
আর ঝিলমিল তারা গোনা,
দুটোরই অর্ধ সমাপ্তি।
©somewhere in net ltd.