নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"জুলকার নাঈন\" এর দ্বিতীয় ব্লগ \"মরুর পাখি\"। \"জুলকার নাঈন\" -ই- \"মরুর পাখি\"।

মরুর পাখি

লেখা গুলি লেখকের অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ (ভাল আছি ভাল থেকো..................।)

মরুর পাখি › বিস্তারিত পোস্টঃ

হৃদপিণ্ড-০৮

২০ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫

নপুংসক গুলির এক হাত লুঙ্গির ভেতর,
আর এক হাত ছড়িয়ে আছে শিশু ও নারীতে,
ঘরে ও বাহিরে, অলিতে-গলিতে, মসজিদে ও মন্দিরে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোমটা দিয়ে চুড়ি পরে পাছা চুলকায়,
ঘোতঘোত শব্দে পুচ্ছদেশের ঠেলাঠেলিতে গদি গরম করে।
রাজনৈতিক মিছিলে ঘেউঘেউ করা কুকুরের দলগুলিও নীরব,
ধর্ষন আর খুনের রাজত্বে আজ কোন মিছিল নাই,
সে মিছিলে নাই কোন শাহবাগী, নাই নারীবাদী,
নাই কোন জামাতি, নাই মববাদী, নাই কোন মাজারী।
আজ সারাদেশ ভিতু বালিকা হয়ে,
ধর্ষিত হওয়ার অপেক্ষায় দিন গুনে।
---------------------------------------------------------
২০ মে, এডিলেইড ২০২৬ ইং

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২৬ রাত ৯:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধর্ষন আর খুনের রাজত্বে আজ কোন মিছিল নাই,
সে মিছিলে নাই কোন শাহবাগী, নাই নারীবাদী,
নাই কোন জামাতি, নাই মববাদী, নাই কোন মাজারী।

............................................................................
এই অসৎ চরিত্র নিয়ে আমরা বেঁচে আছি ।
এমন কেউ আছে , বর্তমান ক্রাইসিসে জাতিকে পন্কিল কাঁদামাটি
থেকে, ট্রাম্পের গোলামী থেকে বাঁচাতে এগিয়ে আসবে ???

২| ২১ শে মে, ২০২৬ ভোর ৪:৪০

মিরোরডডল বলেছেন:




আইনশৃঙ্খলা বিবর্জিত একটা দেশ।
একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু কোনো বিচার নেই।

মাত্র আট বছরের একটা শিশুকে!!!!
এরা মানুষরূপী নরপশু।
এগুলোকে জনমঞ্চে ফাঁসিতে ঝোলানো উচিত, যেন এ থেকে অন্যরা শিক্ষা নেয়।


৩| ২১ শে মে, ২০২৬ দুপুর ২:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.