| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
খাদ্যে স্বয়ং সম্পূর্ণ এখন বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বের জন্য উদাহরণ ও রোল মডেল। স্বাধীনতা অর্জনের পর খাদ্য উৎপাদনে বর্তমান সরকারের আমলে এতোটা অগ্রগতি আর কখনও সম্ভব হয়নি। যেমনঃ
সম্প্রতি বিশ্বের খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রভাবশালী গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (ইফপ্রি) বিশ্বের ক্ষুধা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে।
এ সূচকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। মাত্র এক বছরেই এ সূচকে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
গত পাঁচ বছরে দেশে ধান ও গমের উৎপাদন গড়ে ২ দশমিক ৫ থেকে ৩ শতাংশ হারে বেড়েছে। আইপিসিসির মতের বিপরীতে এফএও'র জলবায়ু পরিবর্তন ও কৃষি অভিযোজন বিষয়ক প্রতিবেদন বলছে, আগামী দিনগুলোতে বিশ্বের যে দেশগুলোতে খাদ্য উৎপাদন বাড়তে পারে, বাংলাদেশ তার একটি।
কৃষি উৎপাদন বাড়াতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রতিকূল পরিবেশ-সহায়ক ধানের জাত উদ্ভাবনেও বাংলাদেশ এগিয়ে। ব্রি এ পর্যন্ত ৬৭টি এবং বিনা ১৪টি নতুন ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাত উচ্চফলনশীল (উফশী)।
গত বছর বিশ্বে প্রথম জিঙ্কসমৃদ্ধ ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশের কৃষি গবেষকরা। ব্রি ও বিনার উদ্ভাবিত ১৩টি জাতের মধ্যে পরিবেশসহিষ্ণু বৈশিষ্ট্য আছে। এগুলোর নয়টি লবণসহিষ্ণু, দুটি খরাসহিষ্ণু ও চারটি বন্যাসহিষ্ণু।
কৃষি উৎপাদনের আসছে নতুনত্ব।
একই জমিতে মাছ ধান ও সবজি চাষ-ঘেরের আইলে সবজি চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন খুলনা ও বাগেরহাটের কৃষকরা।
বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশ। বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।
২|
২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:২০
এ কে এম রেজাউল করিম বলেছেন:
কিছু ব্লগারদের মন্তব্য খুবই কুৎসিদ ।
পড়লে ঘৃনার উৎপত্তি হয়।
যা কুৎসিদ তা থেকে বিরত থাকা বাঞ্চনীয় ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৫
খেলাঘর বলেছেন:
"স্বাধীনতা অর্জনের পর খাদ্য উৎপাদনে বর্তমান সরকারের আমলে এতোটা অগ্রগতি আর কখনও সম্ভব হয়নি "
-আপনি হয়তো ক্রীতদাস হিসেবে জন্মেছিলেন, ও কুপের ভেতরে থাকেন।