| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
বিশ্ব ব্যাংকের সহায়তায় দেশের গ্রামীণ যোগাযোগ ও সড়ক ব্যবস্থা উন্নয়নে দ্বিতীয় গ্রামীণ যাতায়াত উন্নয়ন প্রকল্পের (আরটিআইপি-২) ব্যাস্তবায়ন করেছে সরকার। সড়ক ও জলপথের সাহায্যে যাতায়াত করে এমন ২ কোটি ২০ লাখ মানুষ এ প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে। সরকারের সফলতা অব্যহত রাখতে সরকারের এই প্রকল্পে সুদমুক্ত ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে বিশ্ব ব্যাংক। দেশের ২৬টি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত মোট ৫ হাজার ২৬০ কিলোমিটার রাস্তা রক্ষণাবেক্ষণ ও অগ্রগতিই ছিলো এ প্রকল্পের লক্ষ্য। দেশের দরিদ্র ও বিছিন্ন জনগোষ্ঠী যারা রাস্তা ব্যবহারের সুযোগ পায় না, যারা বছর জুড়ে জলপথের মাধ্যমে শহরের সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সড়ক ব্যবস্থার সাথে সংযুক্ত করতে এ পাইলট প্রকল্প বাস্তবায়িত হয়। কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য সরকার যোগ্য পরামর্শক নিয়োগের মাধ্যমে পরিকল্পনা, পর্যবেক্ষণ, অর্থায়ন, সম্পদ ব্যবস্থাপনা, প্রশাসন এবং শাসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকির মাধ্যমে গ্রামীণ যাতায়াত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উপকৃত হবে ২ কোটি ২০ লাখ মানুষ।
©somewhere in net ltd.