নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

দেশের জ্বালানি সঙ্কট নিরসনের লক্ষ্যে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ বর্তমান সরকারের

০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৯

গ্যাস সংকট সমাধানে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার। টার্মিনালটির ধারণক্ষমতা হবে ৩ দশমিক ৫ মিলিয়ন টন। ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পর প্রতিদিন ৫শ’ মিলিয়ন ঘনফুট এলএনজি কাতার থেকে আমদানির মাধ্যমে চলমান গ্যাস সঙ্কটের নিরসন করা হবে। এ টার্মিনাল স্থাপনে আর কোন অনিশ্চয়তা নেই। এটি পরবর্তী ক্রয় সংক্রান্ত কমিটিতে অনুমোদিত হবে। কক্সবাজার মহেশখালী মাতার বাড়িতে ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রামের মিরসরাইসহ বেশ কয়েকটি স্থানে স্পেশাল ইকোনোমিক জোন গড়ে তোলা হবে। নির্মাণ করা হবে একটি রিফাইনারি। বর্তমান সরকার দেশকে জ্বালানি সমৃদ্ধ করতে চীনের অর্থায়নে চট্টগ্রামে এক বিলিয়ন ডলার ব্যয়ে একটি রিফাইনারি নির্মাণ করবে। শিল্প-বাণিজ্য বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। আর শিল্প-বাণিজ্যকে সচল রাখতে হলে চাই পর্যাপ্ত জ্বালানি। তাই দেশকে জ্বালানি সমৃদ্ধ করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। জ্বালানিকে গুরুত্ব দিয়ে সরকারের নেয়া সাম্প্রতিক পদক্ষেপগুলোকে কার্যকর মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

ইমরান আশফাক বলেছেন: ভালো, তবে ছাত্রলীগকে সাথে নিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় এই কথাটি উপরমহলকে জানিয়ে রাখা উচিৎ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.