নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য চিত্র (পর্ব -৮)

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

বাংলাদেশকে একটি সুখি ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের সাফল্য অতুলনীয়। সাফল্যের কিছু কথাঃ
 দেশের সকল উপজেলায় দৈনিক আবহাওয়া বার্তা প্রচার। ওয়ারলেস নেটওয়ার্ক শক্তিশালীকরণ। বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় ৭৪ টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ। দুর্গত পরিবারের আশ্রয়দানে ৭২৪ টি ব্যারাক হাউজ নির্মাণ।
 ঢাকা মহানগরীর ১ হাজার ৫২৮ বর্গ কিলোমিটার এলাকার ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়ন।
 চট্টগ্রাম মহানগরীর ১ হাজার ১৫২ বর্গ কিলোমিটার এলাকার স্ট্রাকচার প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়ন।
 খুলনা মহানগরীকে মংলা পর্যন্ত সম্প্রসারণে ৩৭১বর্গ কিলোমিটার এলাকার ডিটেইল এরিয়া প্ল্যান প্রণয়ন।
 সিলেট বিভাগীয় শহর ৮৫ বর্গ কিলোমিটার স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন।
 বরিশাল বিভাগীয় শহর ৭৬ বর্গ কিলোমিটার স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন।
 শ্রমজীবী মানুষের অভিজ্ঞতা ও কর্মদক্ষতাকে কাজে লাগানোর জন্য শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অবসর গ্রহনের বয়স ৫৭ থেকে ৬০ বছরে উন্নীত করণ।
 শ্রম আইন ও শ্রমনীতি প্রণয়ন। শিশুশ্রম নিরসনে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি প্রণয়ন।
 তৈরি পোশাক খাতে শ্রমিকদের নিম্নতম মজুরী ২০০৯ সালে ছিল ১৬০০ টাকা আর বর্তমানে ৫৩০০ টাকা।
 ডাক বিভাগের ২ হাজার ৭৫০ টি পোস্ট অফিসে মোবাইল মানি অর্ডার সার্ভিস চালু।
 ৬০০ টি ডাকঘরে পোস্টাল ক্যাশ কার্ড সার্ভিস চালু। ৮ হাজার গ্রামীণ ডাকঘর এবং ৫০০ উপজেলা ডাকঘরকে ই-সেন্টারে রুপান্তর।
 ৮ লক্ষ ৪১ হাজার ৯৮০ জন যুবককে প্রশিক্ষণ প্রদান। ২ লক্ষ ৪০ হাজার ২৬৯ জনের আত্মকর্মসংস্থান। ২৭ হাজার ৪২৮ কোটি টাকা যুব ঋণ বিতরণ।
 ক্রীড়া উন্নয়নে প্রতিটি জেলা ও উপজেলায় অবকাঠামো নির্মাণ ও সংস্কার।
 দেশের ৬৪ টি জেলা ক্রীড়া কার্যালয় এবং ৬ টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাধ্যমে তৃণমূল ও স্কুল পর্যায়ের শিশু-কিশোর এবং যুবকদের ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজন। জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টি।
বর্তমান সরকাররের এই আলোকময় দৃষ্টান্তের উন্নায়নের ধারায় উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ।

(চলবে............।।)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.