নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

বর্তমান সরকারের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে হলুদের ছোঁয়ায় হাজার হাজার কৃষকের জীবন রঙিন হয়েছে

১১ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৩

এক সময় মাঠ জুড়ে যেসব জমিতে ধান দেখা যেত সেখানে এখন শোভা পাচ্ছে হলুদ। আগে শুধু বসত বাড়ির আশপাশে ছায়াযুক্ত পতিত জমিতে হলুদের চাষ হতো। এখন মাঠ জুড়ে পরিকল্পিতভাবে হলুদের আবাদ হচ্ছে। মাগুরার বিভিন্ন ফসলের মাঠের এ দৃশ্য এখন সবার কাছে বেশ পরিচিত। উৎপাদন খরচ কম ও লাভজনক হওয়ায় মাগুরায় ব্যপকহারে ছড়িয়ে পড়েছে হলুদ চাষ। হলুদের ছোঁয়ায় মাগুরা সদরসহ তিনটি উপজেলার দশ সহস্রাধিক মানুষের জীবন নতুন করে সেজেছে। হলুদ বিপ্লব ভাগ্য ফিরিয়েছে এসব অভাবী মানুষের। মাগুরায় এবার ৮৫৫ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। হলুদের বহুমুখী ব্যবহার ও বহুজাতিক কোম্পানিগুলো হলুদ প্রক্রিয়াজাত করে বিক্রি করায় হলুদের কদর এখন আগের চেয়ে বেশি। অসংখ্য কৃষক এখন হলুদ চাষে লাভবান হচ্ছেন। সরকারের পক্ষ থেকে কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হচ্ছে। সরকারের নতুন নতুন উদ্ভাবিত অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের এবার হাজার হাজার হলুদ চাষীদের জীবন রঙিন হয়েছে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.