নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

সরকারের নির্দেশনায় পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিয়েছে বিজিএমইএ

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০০

একটু দেরিতে হলেও সরকারের নির্দেশনায় পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিয়েছে পোশাকশিল্প মালিকরা। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বিজিএমইএ যৌথভাবে একটি প্রকল্প নিয়েছে। এর অধীনে সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি (সিইবিএআই) গঠন করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে শ্রমিকদের দক্ষতার উন্নতির প্রশিক্ষণের পাশাপাশি পোশাকশিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ, পূর্বাভাস ও নীতিনির্ধারণ বিষয় নিয়ে গবেষণা হবে। এদিকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজিএমইএ। গত অর্থবছর এ খাতের রপ্তানি আয় ছিল দুই হাজার ৪৪৯ কোটি ডলার। শ্রমিকদের দক্ষতা বাড়ানো গেলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। আর এটি বাস্তবায়িত হলে উৎপাদন খরচ কমে আসার পাশাপাশি প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.