নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

২০১৪ সালে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের তথ্যচিত্র

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩০



ভূমিকা
বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশ দৃঢ়পদে এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে সরকার আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রেই যুগান্তকারী কর্মসূচী বাস্তবায়ন করেছে। এ বিশাল উন্নয়নযজ্ঞের মধ্যে সামান্য তথ্যচিত্র পাঠকের এক নজরে দেখার সুবিধার্থে তুলে ধরা হলো।

আন্তর্জাতিক স্বীকৃতি
• ২০১৪ সালের জুন মাসে আইএলও এর পরিচালনা পরিষদে ৩ বছর মেয়াদী ডেপুটি মেম্বার নির্বাচিত হয় বাংলাদেশ।
• ২০১৪ সালে বাংলাদেশ নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটি CEAWD এর সদস্য নির্বাচিত হয় ৪ বছরের জন্য।
• ২০১৪ সালে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ডাঃ এ কে এম আব্দুল মোমেন দুই বছরের জন্য সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
• ৯ অক্টোবর ২০১৪ তারিখে কমন ওয়েলথ পার্লামেন্টরি এ্যাসোসিয়েশন সিপিএ এর নির্বাহী কমিটির চেয়ার পার্সন হিসাবে নির্বাচিত হন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
• ১৬ অক্টোবর ২০১৪ তারিখে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়াকে হারিয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিও এর প্রেসিডেন্ট নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
• ২১ অক্টোবর ২০১৪ তারিখে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এশিয়া অঞ্চল থেকে ২০১৫ থেকে ২০১৭ মেয়াদে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
• ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে কন্যা শিশু ও নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে শান্তিবৃক্ষ স্বারক উপহার প্রদান করেন ইউনেস্কোর মহাপরিচালক ইরিন বোকাভা।
• ২৩ সেপ্টেম্বর ২০১৪ তারিখে দারিদ্র বিমোচন সফলতার স্বীকৃতি হিসেবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সাউথ সাউথ কো অপারেশন পুরষ্কারে ভূষিত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• ২১ নভেম্বর ২০১৪ তারিখে বাংলাদেশর টেলিকমিউনিকেশন খাতে অসামান্য অবদানের জন্য দ্বিতীয়বারের মত জাতিসংঘের সাউথ সাউথ পুরুস্কারে ভূষিত হন প্রধানমন্ত্রী।
• দক্ষিন এশিয়াতে মানসিক প্রতিবন্ধীদের উপর নতুন দিগন্তের উন্মোচন করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন সায়মা ওয়াজেদ পুতুল।
• আন্তর্জাতিক স্যাটেলাইট যোগাযোগের ক্ষেত্রে নিরাপত্তা পর্যবেক্ষন ও নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মঈন উদ্দিন আহমেদ।
• ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে জনস্বাস্থ্য উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিলেন্স ইন পাবলিক হেলথ এ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।
• বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বরাবরের মতো নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। বর্তমানে জাতিসংঘ মিশনে প্রায় ১০ হাজার সেনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন।
• গত ২৭ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুশানে ইন্টারন্যাশনাল টেলিযোগাযোগ ইউনিয়নের আইটিইউ নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ।
• বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত ইসমত জাহান চলতি বছরের ২৬ জুন নারীর বিরুদ্ধে বৈষম্য বিলুপ্ত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
• ১৪ আগস্ট ২০১৪ এশিয়া প্যাসিফিক ইন্সটিটিউট ফর ব্রডকাস্টিং ডেভলপমেণ্টের সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ।
চলবে............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.