| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
সেনাবাহিনী তথা সমস্ত সশস্ত্র বাহিনীর উন্নয়নে বর্তমান সরকার সর্বদা সচেষ্ট। সরকারের প্রত্যক্ষ দিক নির্দেশনা ও সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী বীরদর্পে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সমস্ত সশস্ত্র বাহিনীতে উন্নয়নের সুবাতাস বইছে। সেনাবাহিনীর ভিশন ২০৩০ বাস্তবায়নে সরকার সব ধরনের সমযোগিতা করছে। সরকারের অত্যন্ত সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী একটি আধুনিক সেনাবাহিনীতে পরিণত হবে। সেনাবাহিনীর সার্বিক যুদ্ধ সামর্থ্য বৃদ্ধিসহ এই বাহিনীর প্রতিটি সদস্যের প্রশিক্ষণ, শিক্ষা, চিকিৎসাসেবা, খাদ্য ও আবাসনসহ সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে সেনাবাহিনীর প্রতিটি সদস্যের মনে আনন্দের জোয়ার বইছে। দেশের জন্য নিবেদিত প্রাণ বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিজ দায়িত্ব পালনে এখন আরও বেশি মনোযোগী। সরকারের দিক নির্দেশনায় তারা অত্যন্ত প্রফুল্ল চিত্তে সামনে এগিয়ে চলেছে। সেনাবাহিনীর পাশাপাশি নৌ বাহিনী, বিমান বাহিনীসহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীতেও একই ধরনের উন্নয়নের সুবাতাস বইছে। এতে সকলেই আনন্দিত। সরকারের প্রতি তাদের আস্থা অপরিসীম। বর্তমান সরকারের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে সকল বাহিনী আধুনিক বাহিনীতে পরিণত হবে বলে সকলেই আশাবাদী।দুঃখের বিষয় বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার বিপক্ষ শক্তি সর্বদাই বাংলাদেশের উন্নয়নের পরিপন্থি। পাকিস্তানের দোসর বিএনপি-জামাত জোট নামক এই দালালচক্র সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত। তারা দেশপ্রেমিক সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের শত্রু মনে করে। তারা এখনও পাকিস্তানের ইশারায় চলে। তাই তারা সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়। নানা ধরনের ভুয়া তথ্য প্রচার করে তারা জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টায় বিভোর। কিন্তু তাদের এই কুটকৌশল সাধারণ জনগণের মনে দিবালোকের মতো পরিষ্কার। সেনাবাহিনীর মনে উস্কানী ছড়ানোর তাদের এই অপচেষ্টা অরণ্যে রোদন বৈ কিছু নয়। দেশপ্রেমিক সেনাবাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমগ্র দেশের জনগণ বর্তমান সরকারের সঙ্গেই আছে এবং থাকবে। পাকিস্তানের ইশারায় বিএনপি-জামাতের ষড়যন্ত্র কোনদিন সফল হবেনা।
©somewhere in net ltd.