| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, যার মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ দেশ গঠন করা। এর জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত সুষ্ঠু ও নিয়ন্ত্রিত হবে সে দেশের অর্থনৈতিক উন্নতিও তত দ্রুতবেগে প্রতিষ্ঠা পাবে, দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল হবে। আর সে লক্ষ্য অর্জনেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন বাহিনী যেমন- বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড সদা নিয়োজিত রয়েছে। র্যাব ইতোমধ্যে জনগণের নিকট অত্যন্ত আস্থাশীল একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটি এখন এলিট ফোর্স র্যাব হিসেবে সর্বজনবিদিত একটি নাম। সরকারের বেসামরিক প্রশাসনের বাছাইকৃত সবচেয়ে চৌকস কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের নিয়ে শান্তি ও সম্প্রীতির স্বপ্নেঘেরা সুখী-সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শুরু হয় র্যাবের পথচলা। নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এক্ষেত্রে র্যাবের পেশাদারিত্ব ও দক্ষতা প্রশ্নাতীত। র্যাবের অপারেশনাল কার্যক্রম, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং প্রাতিষ্ঠানিক মূল্যবোধ এ বাহিনীকে আজ দক্ষ ও আধুনিক সময়োপযোগী বাহিনীর মর্যাদা দিয়েছে।
©somewhere in net ltd.