| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মাণাধীন শাহজালাল সার কারখানায় উৎপাদন চলতি বছরেই শুরু হবে বলে আশা করা হচ্ছে। ২০১৩ সালের শেষ ৪ মাস রাজনৈতিক সহিংসতা ছিল। এছাড়া নদীর নাব্যতা কমে যাওয়ায় মংলা বন্দর থেকে ভারি মেশিনারিজ পরিবহনেও বিলম্ব হয়েছে। এ সব কারণে শাহজালাল সার কারখানার নির্মাণ কাজ কিছুটা ব্যাহত হয়েছে। এরপরও সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় ইতোমধ্যে ৯৩ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুনের মধ্যে সম্পন্ন হবে এবং এর পরপরই উৎপাদন শুরু হবে। উল্লেখ্য, এই কারখানার বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন। নতুন সারকারখানাটি চালু হলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে সার রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
©somewhere in net ltd.