| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
টানা অবরোধে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় নানামুখী চাপের মুখে বিএনপি। এখন পর্যন্ত দাবি আদায়ের ব্যাপারে সরকারের তরফ থেকে কোন আশ্বাস না পাওয়ায় উভয় সঙ্কটে পড়েছে দলটি। না পারছে কর্মসূচী স্থগিত করতে আবার জনরোষে পড়ার ভয়ে না পারছে বেশিদিন তা চালিয়ে যেতে। আর আন্দোলনের কৌশল নিয়ে কিছু সিদ্ধান্ত আসছে চেয়ারপার্সন খালেদা জিয়ার কাছ থেকে, আর কিছু সিদ্ধান্ত আসছে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। বাস্তবতার আলোকে খালেদা জিয়া কিছুটা নমনীয় হতে চাইলেও তারেক রহমানের কঠোর অবস্থানের কারণে তাকেও অবস্থান পরিবর্তন করতে হচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা কি করবে এ দু’জন ছাড়া দলের অন্য কেউ জানেন না। বিএনপি মনে করেছিল টানা অবরোধ কর্মসূচী চালিয়ে গেলে দেশী-বিদেশী বিভিন্ন মহলের চাপে সরকার বিএনপির প্রতি নমনীয় হয়ে ইতিবাচক কোন পদক্ষেপ নেবে। কিন্তু দিন যত যাচ্ছে টানা অবরোধ কর্মসূচী পালন করতে গিয়ে দেশকে দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন করায় ইতোমধ্যেই বিভিন্ন মহল থেকে চাপের মুখে পড়েছে বিএনপি। বিভিন্ন মহলের চাপ সহ্য করে আর কতদিন বিএনপি কঠোর অবস্থানে থেকে আন্দোলন চালিয়ে যেতে পারবে এ ব্যাপারে দলের অনেক সিনিয়র নেতাই অন্ধকারে রয়েছেন বলে জানা গেছে। উভয় সংকটে বিএনপি, এখন কুল রাখি না শ্যাম রাখি এমন অবস্থা হয়েছে। বিশ্ব এজতেমা শেষে বিএনপির আন্দোলনে মোড় ঘুরতে পারে। সরকারের তরফ থেকে আলোচনার উদ্যোগ অথবা সভা-সমাবেশে আর বাঁধা দেবে না এমন আশ্বাস পেলে আপাতত কঠোর অবস্থান থেকে সরে আসতে পারে বিএনপি। দেশের মানুষ চায় শান্তি, নিরাপত্তা। বিএনপি অরাজকতা ছেড়ে শান্তির পথে আসুক দেশবাসী এই কামনা করে।
©somewhere in net ltd.