নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

বেড়ে চলেছে পুঁজিবাজারের লেনদেন। পুঁজিবাজার নিয়ে শঙ্কার কারন নেই। পুঁজিবাজারের লেনদেন ও সুচক বৃদ্ধিতে উদ্যোগ নিচ্ছে সরকার

১৮ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) লেনদেন বেড়েছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৬৫.৯৪%। একই সময়ে সিএসইতে বেড়েছে ৩৩.৩৪%। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১,৮৫২ কোটি ১৬ লাখ ২১,০০০ টাকা। আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ১,১১৬ কোটি ১৬ লাখ ১২,০০০ টাকা। এ হিসাবে আলোচিত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৭৩৬ কোটি বা ৬৫.৯৪%। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ০.২৫%। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউ. ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। অন্যদিকে সিএসইতে আলোচিত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৪ কোটি ২৮ লাখ ৯৪,০০০ টাকা। আলোচিত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ১৩৬ কোটি ৮৪ লাখ ৯২,১২ টাকার শেয়ার ও মিউ. ফান্ডের ইউনিট।আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০২ কোটি ৫৫ লাখ ৯৭,৩৩?১ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আলোচিত সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। বর্তমান সরকার যে ভাবে পুজি বাজারের প্রতি উদ্যোগী হয়েছে সে ক্ষেত্রে পুঁজিবাজারের লেনদেন ও সুচক আরো উর্ধমুখি হবে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.