নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

একটি বাড়ি একটি খামার প্রকল্প সুদিন ফিরছে ২৪ লাখ পরিবারে। অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে দেশ

২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

দুই বছর আগেও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পথে পথে ভিক্ষা করতেন আব্দুর রহিম। সেই পেশা ছেড়ে গড়ে তুলেছিলেন একটি টি স্টল। ছয় মাস আগে গড়ে তুলেছেন একটি মুদি দোকান। আব্দুর রহিমের অভাব-অনটনের পরিবারে এখন সচ্ছলতা ও স্বাচ্ছন্দ্যের হাসি। এ জেলার সৈয়দপুর এবং জলঢাকায়ও এমন দিন বদলের গল্প মেলে। আব্দুর রহিমের পরিবারের মতো গত তিন বছরে সুদিন ফিরতে শুরু করেছে দেশের ২৪ লাখেরও বেশি দরিদ্র পরিবারে। সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের মাধ্যমে এ ধরনের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়ন করছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। ৩ বছরে প্রকল্পের আওতায় এসেছে ৬৪ জেলার ঐ পরিবারগুলো। মত্স্য চাষ, হাস-মুরগি পালন, গরু-ছাগল পালন, নার্সারি, সবজি বাগান, ক্ষুদ্র ব্যবসা পরিচালনার মাধ্যমে দরিদ্র পরিবারগুলো গড়ে তুলছে স্থায়ী সঞ্চয়। এ জন্য প্রতিষ্ঠিত হয়েছে ওয়ার্ডভিত্তিক ৪০ হাজার ৫২৭টি সমিতি। সমিতিতে সঞ্চয়ের অর্থ এবং সরকারের আর্থিক সহযোগিতা ব্যবহার করে দরিদ্র ব্যক্তিরা নিজস্ব ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনা শুরু করেছেন। এর ফলে স্থায়ীভাবে দারিদ্র্য বিমোচন শুরু হয়েছে। প্রথমত বাংলাদেশের কিছু এলাকা এ প্রকল্পে নেয়া হলেও এখন সারাদেশেই প্রকল্পের কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা বেকার ছিল তাদের কর্ম সংস্থান হবে এবং দেশ হবে অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.