নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে অগ্রাধিকারমূলক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের বাজেটে বেড়েছে বাংলাদেশের উন্নয়ন সহায়তা

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২১

যুক্তরাষ্ট্রের বাজেটে বাংলাদেশের জন্য উন্নয়ন সহায়তা বেড়েছে। ২০১৬ অর্থ বছরে বাংলাদেশে উন্নয়ন সহায়তার আওতায় ৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার মার্কিন ডলার বরাদ্দ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৪ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ছিলো ৮ কোটি ১৫ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার। ২০১৬ অর্থ বছরে ভারতের জন্য ২৪,৫৩৭ মার্কিন ডলার প্রস্তাব করা হয়েছে, ২০১৪ অর্থ বছরে যার পরিমাণ ছিলো ১৯,০০০ মার্কিন ডলার। তাছাড়া ২০১৬ সালের বাজেটে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক সহযোগিতার তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে। বাংলাদেশ ছাড়াও এ তালিকায় ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও এর প্রতিবেশী পশ্চিম আফ্রিকা, ফিলিপিন্স, কেনিয়া ও ইয়েমেনের নাম রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার সামরিক শিক্ষা ও প্রশিক্ষণ খাতেও বাংলাদেশের জন্য বরাদ্দ বৃদ্ধি করেছে। ২০১৪ অর্থ বছরে এ খাতে বরাদ্দ ছিল নয় লাখ ৯৬ হাজার মার্কিন ডলার। ২০১৬ অর্থ বছরে তা বাড়িয়ে ১৫ লাখ ডলারে উন্নীত করেছে। সরকারের উন্নয়নের ধারাকে আরও ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র সরকারের এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.