নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

জামাতে ইসলাম (রাজনৈতিক দল) - পবিত্র কোরআনের শিক্ষা বিশ্বাস করেনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮
















এ দেশের রাজনীতিতে জামাত শিবির কর্তৃক রগ কাটার গল্প অনেক পুরানো। ধর্মের নামে নিরীহ জনগণের হাত-পায়ের রগ কাটার কথা শুনলেই আৎকে উঠতাম। চলমান ধ্বংসলীলার তুলনায় সেই বাস্তবনা এখন নেহাৎই ডাল-ভাত। নিরীহ সাধারণ মানুষকে যেভাবে পেট্রোল বোমা দিয়ে মারা হচ্ছে, এক কথায় তা লোম-হর্ষক। এই নিষ্ঠুর বর্বরতা থেকে মুক্তি পাচ্ছে না খেত মুজুর, রিকশা চালক, ভ্যান চালক, নারী এমনকি আড়াই বছরের শিশু। অধিকাংশ ক্ষেত্রেই এই সব ধ্বংসযঞ্চের পেছনে রয়েছে জামাত-শিবিরের ধর্মান্ধ ক্যাডাররা। আমি বহুদিন যাবৎ জামাত-শিবিরের এহেন কর্মকান্ডের ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করেছি। সত্যিকার অর্থে এর কোন সদুত্তোর আমি খুজে পাইনি। ইসলামিক শাষন কায়েম কিংবা রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহনের জন্য নিরীহ মানুষকে হত্যা করা কেন? আন্দোলন কিংবা জিহাদের নামে মানুষ হত্যা কি কোরআন সমর্থন করে? পবিত্র কোরআন শরীফে সুরা আল মায়িদাহ্, আয়াত ৩২এ আল্লাহ বলেছেনঃ

مِنْ أَجْلِ ذَلِكَ كَتَبْنَا عَلَى بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا وَلَقَدْ جَاءَتْهُمْ رُسُلُنَا بِالْبَيِّنَاتِ ثُمَّ إِنَّ كَثِيرًا مِنْهُمْ بَعْدَ ذَلِكَ فِي الْأَرْضِ لَمُسْرِفُونَ
( মিন আজ্ব লি যা-লকিা কাতাবনা- ‘আলা-বানী য় ইস্রা - ঈলা আন্নাহূ মান্ ক্বাতালা নাফ্সাম্ বিগাইরি নাফ্সন্ আও ফাসা-দিন্ ফিল্ আদ্বি ফাকাআন্নামা- ক্বাতালান্ না-সা জ্বামী‘আ-; অমান্ আহ্ইয়া-হা-ফাকাআন্নামায় আহ্ইয়ান্ না-সা জ্বামী‘আ-; অলাক্বাদ্ জ্বা- য়াত্হুম্ রুসুলুনা- বল্বিাইয়্যনিা-তি ছুম্মা ইন্না কাছীরাম্ মন্হিুম্ বা’দা যা-লিকা ফিল আদ্বি লামুস্রফিূন্। )

অর্থঃ "বনি ঈসরাঈলের প্রতি এ বিধান দিলাম যে, নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার জন্য কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সকল মানুষকেই হত্যা করল। আর কেউ কারও প্রাণ রক্ষা করলে, সে যেন সকলের প্রাণ রক্ষা করল। তাদের নিকট তো আমার রসুলগন স্পষ্ট প্রমান এনেছিলো কিন্ত এর পরও অনেকে পৃথিবীতে সীমালংঘনকারীই রয়ে গেল।" কোরআনের বানী সন্দেহাতীত ভাবে সত্য। এটাও সত্য, ধর্মের নামে নিরীহ মানুষ হত্যা কোরআন সমর্থন করেনা। বিএনপি-জামাতের চলমান অনৈতিক আন্দোলনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। পবিত্র কোরআনের উদ্ধৃত অংশের আলোকে বিএনপি-জামাত জোঙ্গী গোষ্ঠী ইতোমধ্যে এই পৃথিবীর সকল মানুষকে ১০ বার হত্যা করেছে এবং এর পূর্ন প্রতিদান তাদেরকে ভোগ করতে হবে।
সুরা আন' আম, আয়াত ১৫১ এ আল্লাহ বলেছেনঃ

قُلْ تَعَالَوْاْ أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلاَّ تُشْرِكُواْ بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ
إِحْسَانًا وَلاَ تَقْتُلُواْ أَوْلاَدَكُم مِّنْ إمْلاَقٍ نَّحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ وَلاَ
تَقْرَبُواْ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَلاَ تَقْتُلُواْ النَّفْسَ الَّتِي
حَرَّمَ اللّهُ إِلاَّ بِالْحَقِّ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ

অর্থঃ আপনি বলুনঃ এস, আমি তোমাদেরকে ঐসব বিষয় পাঠ করে শুনাই, যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন। তা এই যে, আল্লাহর সাথে কোন কিছুকে অংশীদার করো না, পিতা-মাতার সাথে সদয় ব্যবহার করো স্বীয় সন্তানদরেকে দারিদ্রের কারণে হত্যা করো না, আমি তোমাদেরকে ও তাদরেকে আহার দেই, নির্লজ্জতার কাছেও যেয়ো না, প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য, যাকে হত্যা করা আল্লাহ হারাম করছেনে, তাকে হত্যা করো না; কন্তিু ন্যায়ভাবে তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা বুঝ।



জামাত অনুসারীদের কর্নকূহরে এই সব আয়াত কি পৌছায় না? জামাত-ইসলাম তাহলে কোন শাসন ব্যবস্থার কথা বলছে, যা কোরআন দ্বারা সমর্থিত নয়? মূলতঃ তারা কোরআনের আলোয় আলোকিত নয়। তারা পার্থিব মুখের দিকে তাকিয়ে নরহত্যার মত জঘন্য অপরাধের দিকে ধর্মান্ধ তরুন সমাজকে ঠেলে দিচ্ছে। অসংখ্যা মানুষকে পুড়িয়ে মেরে তারা নিরাপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে। সুরা নিসা, আয়াত ১১২ তে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন, "কেউ কোন দোষ বা পাপ করে পরে তা কোন নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করলে সে মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে।"

জামাত-শিবির তাদের এই হত্যাকান্ডের দায়ভার অন্যের উপর চাপিয়ে দিয়ে আল্লাহ'র সুক্ষ বিচার থেকে পরিত্রান পাবে না। ৭১ এর সেই বিভৎস মানবতা বিরোধী অপরাধের বিচার থেকে জামাত-শিবির রেহাই পায়নি, আজকের এই হত্যাকান্ড থেকেও তারা মুক্তি পাবেনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.