| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
আজ ৬২ দিন হলো দেশে অবরোধ চলছে। অসুস্থ মা ৭৭ বছর বয়সে বার বার দেশ থেকে ফোন করে বলছে, বাবা আর পারছি না, ডাক্তারকে দেখাতেই হবে। আমার কৃষক বাবা কাল ফোন করে বললেন, ৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিলাম দেশে এ মানুষ পোড়ানোর জন্য নয় বাবা, দেশের এ হাজার হাজার গাড়ি আর নিরীহ সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংসের দৃশ্য দেখার জন্য নয় বাবা। বার্ণ ইউনিটে শত শত শিশু, মানুষ আর অসহায় পরিবারের আহাজারি আর আর্তনাদ দেখার জন্য নয় বাবা . . . . .। আজ ছোট বোন ফোন করে বললো, বার বার তারিখ পরিবর্তনের কারণে আর এসএসসি পরীক্ষায় কুলিয়ে উঠতে পারছে না। ক্ষমতার জন্য এ হাহাকার কেন এ স্বাধীন দেশে দেখতে হবে। আমি আমার বাবা, মা, বোনের অসহায়ত্বের কোনো জবাব দিতে পারিনি। শুধু সৃষ্টিকর্তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করছি আমাদের রাজনীতিবিদদের বোধশক্তি দাও, ওরা যেন পশুর ন্যায় অমনুষ্যত্ব ত্যাগ করে . . . . আর দেশের সাধারণ মানুষের জন্য ভাবে।
©somewhere in net ltd.