নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজারের রামুর পাশাপাশি এখন পূর্বাচলে নির্মিত হবে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২১ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৩





শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে বাংলাদেশে ছয়টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। কক্সবাজারের রামুর পাশাপাশি এখন পূর্বাচলে নির্মিত হবে নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এক নম্বর সেক্টরে জাতীয় স্পোর্টস কমপ্লেক্সের জন্য বরাদ্দকৃত জায়গার একটি অংশে এ স্টেডিয়াম নির্মিত হবে। যার দর্শক ধারণক্ষমতা হবে কমপক্ষে ৩০ হাজার। কুড়িল ফ্লাইওভার পার হওয়ার পর ৩০০ ফুট হাইওয়ের পাশেই এ স্টেডিয়াম তৈরি হবে। স্টেডিয়ামের কাছেই ইকো পার্ক ও বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি কক্সবাজারের রামুতে নির্মাণ করা হবে এক লাখ দশ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক স্টেডিয়াম। এ স্টেডিয়াম সব খেলার জন্য উন্মুক্ত থাকবে। তাছাড়া কক্সবাজারকে ঘিরে নতুন অর্থনৈতিক জোন তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। গভীর সমুদ্রবন্দর, আন্তর্জাতিক নেভাল বেজ, ক্যান্টনমেন্টসহ কক্সবাজারে বিভিন্ন স্থাপনা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। কক্সবাজারকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক পরিচিতি করানোর পাশাপাশি এর সুযোগ-সুবিধা বাড়ানোরও পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। যার অংশ হিসেবে রামুতে আন্তর্জাতিকমানের স্টেডিয়াম তৈরি হচ্ছে। শুধু আন্তর্জাতিকমানেরই নয়, স্টেডিয়াম দুটিকে দৃষ্টিনন্দন ও আগামী ১০০ বছরের উপযোগী করে তৈরি করার পরিকল্পনা রয়েছে। বাংলার জনগণ এ উদ্যোগকে স্বাগত জানায় পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাদের একসাথে কাজ করতে হবে। ভুলে যেতে হবে সব ধরনের পুরোনো ইতিহাস। নতুনকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে নেওয়ার মনমানসিকতা গড়ে তুলতে হবে। তবেই হবে আমাদের জয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.