| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
প্রিয়জনের চিঠি পাবার আশায় ডাকপিওনের পথ চেয়ে থাকার দিন শেষ হলো। যুগের আমুল পরিবর্তন। হালফিল জমানায় সব যোগাযোগই হয় এক নিমেষে। মোবাইল ফোন থেকে শুরু করে ই-মেইল, ইন্টারনেট, ফেসবুক--- প্রযুক্তির শত সুবিধা আজ সবার জন্য অবারিত। এখানটায় শহরের চেয়ে খুব একটা পিছিয়ে নেই গ্রাম। গ্রামের মানুষের কাছেও এখন এসব সুবিধা পৌঁছে গেছে। যখন ইচ্ছে প্রিয়জনের সাথে যোগাযোগের সুযোগটা তারাও নিচ্ছে। বার্তা আদান প্রদানে চিঠির বদলে সবার ভরসা এখন ই-মেইল। গত ক’বছরে শহর থেকে দেশের প্রত্যন্ত অজপাড়াগাঁর মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছে ইন্টারনেট ও ই-মেইল সেবা। ডাকঘরের বদলে ই-মেইল ও ইন্টারনেটসেবার জন্য ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রগুলোর সেবার দিকেই ঝুঁকছে সবাই। কেননা এসব কেন্দ্রের সুবাদে হালফিল প্রযুক্তির দ্রুততম তথ্যসেবা পাচ্ছে নিভৃত পল্লীর মানুষও। এই সেবা লুফেও নিচ্ছে তারা। তথ্য সেবাকেন্দ্রের দ্রুততম ও ঝামেলাহীন ই-সেবা পেয়ে সন্তুষ্ট শহরের বাসিন্দাদের মতো গ্রামবাসী যারা নিমিষেই বিশ্বের যে কোনো জায়গায় চটজলদি পাঠিয়ে দেন ই-মেইল।
©somewhere in net ltd.