নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

আমাদের সুশীল সমাজের ব্যাকুলতা গণতন্ত্র, দেশ ও জনগণের জন্য খুব বেশি মঙ্গলজনক নয়

০১ লা মে, ২০১৫ দুপুর ২:৪৩




৬ই জুলাই ২০১৩। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন। নির্বাচনের দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ দফা সাংবাদিক সম্মেলনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে
কারচুপি, জালভোট, পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়া, পুলিশ কর্মকর্তার গণহারে জাল ভোট দেয়া, বিএনপি প্রার্থীর ব্যালটে সিল দেয়া ব্যালট বাহিরে ফেলে দেয়া, রিটানিং অফিসার হিসাবে ছাত্রলীগের নেতাদের নিয়োগ দেয়াসহ, এমন কোন অভিযোগ নেই, যা বিএনপি করেনি। শুধু তাই নয়, সিল দেয়া ব্যালট পেপারও সাংবাদিকদের দেখিয়েছে বিএনপি। কিন্তু এতো কারচুপি, অনিয়মের পরেও ভোটের ফলাফলে দেখা গেল, বিএনপি প্রার্থী বিজয়ী। কারচুপি, অনিয়ম করলো সরকার, আর বিজয়ী হয়ে গেল বিএনপি। তারপর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্বচ্ছতার সাটিফিকেটও পেল। গাজীপুরের অভিযোগগুলো দেখুন আর মিলিয়ে নিন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সাথে। কোন পার্থক্য আছে কি? গাজীপুরে পুলিশ কর্মকর্তারা ব্যালট পেপারে সিল মারে; আর ঢাকায় রিটানিং অফিসাররা নিজেরা ব্যালটে সিল মারে। গাজীপুরে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেয়া হয়েছে, আর ঢাকা ও চট্টগ্রামে পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি। যেসব পোলিং এজেন্ট আবার কেন্দ্রে ঢুকেছে, তাদের মারপিট করে বের করে দেয়া হয়েছে। এসব অভিযোগ বিএনপির। সেই অভিযোগে বিশ্বাসী আমাদের সুশীলরা। কিন্তু কেন্দ্র পর্যন্ত পোলিং এজেন্ট পাঠাতে যে বিএনপি ব্যর্থ হয়েছে, সেটা কেউ বলছে না। যেসব পোলিং এজেন্ট ছিল, তারা গলায় তাদের পরিচয় পর্যন্ত ঝুলায়নি, সেটা কেউ বলে না। গাজীপুরের অভিযোগ সুর মেলাতে শুরু করেছিল সুশীলরা, কিন্তু বিএনপি বিজয়ী হওয়াতে সেই সুর বাতাসে মিশে যায়; কিন্তু ঢাকা ও চট্টগ্রামে বিএনপির প্রার্থীরা পরাজিত হলে সুশীলদের সুরটা অনেকটাই সপ্তমে উঠে বাজতে থাকে। অনিয়ম, কারচুপি, জালভোট, সাদাভোট, কালোভোট, দখল সব অভিযোগ সত্য হয়ে যায়। কিন্তু এতো সত্য অভিযোগের পরেও বিএনপি প্রার্থীরা প্রায় ৩৫ শতাংশ থেকে ৪০ শতাংশ ভোট পায়। মিরাকল না? মিরাকল হোক, আর সত্যই হোক, মূল ঘটনা বিএনপি পরাজিত। তাই অভিযোগগুলো নিয়ে এখন সবাই চিন্তিত। গণতন্ত্র হুমকির মুখে, রাজনীতি অনিশ্চিতের দিকে, কতো ব্যাকুল আমাদের সুশীল সমাজ। এমন ব্যাকুলতা গণতন্ত্র, দেশ ও জনগণের জন্য খুব বেশি মঙ্গলজনক নয়। গণতন্ত্রের মায়াকান্না চলবেই। গণতন্ত্রের লেবাসধারীদের প্রতিহত করার জন্য দেশের সাধারণ মানুষকে সোচ্চার হতে হবে আরো একটু বেশি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.