নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

নতুন এক ইতিহাসের রূপকারে নাম উঠতে যাচ্ছে দু’দেশের প্রধানমন্ত্রীর

০৭ ই মে, ২০১৫ বিকাল ৫:১৯

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হলো। গতকাল বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ইতিহাসের রূপকার। সর্বসম্মতিক্রমে বিলটি পাস হওয়ার মাধ্যমে ভারতের রাজ্যসভায় ইতিহাস তৈরি হলো। রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বিলটি আজ পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় উত্থাপন করার কথা রয়েছে। লোকসভায় পাস হলে বিধানসভায় পাঠানো হবে। সেখানে ৫০ শতাংশ ভোট বিলের পক্ষে পড়লে এটি চূড়ান্ত হবে। এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী জুনে বাংলাদেশ সফরের ক্ষেত্রেও অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। বহু প্রতীক্ষিত বিলটি রাজ্যসভায় পাস হওয়ায় দুই দেশের ছিটমহল বিনিময়ের পথ প্রশস্ত হলো। বাংলাদেশের সঙ্গে ভূমি বিনিময়ে ভারতের সংবিধান সংশোধনের এই বিলে ১৮১ সদস্য পক্ষে ভোট দেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বুধবার রাতের মধ্যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছ থেকে বিলটি সই করিয়ে নেবেন বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন। আজ বিলটি লোকসভায় উঠবে। পরশু লোকসভার অধিবেশন শেষ হবে। ইতোমধ্যে বিজেপি নেতৃত্ব দলের সব সংসদ সদস্যদের বৃহস্পতিবার ও শুক্রবার লোকসভায় উপস্থিত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। বিজেপির সংখ্যাগরিষ্ঠ লোকসভায় বিলটি পাস হলে দুর্ভোগের অবসান ঘটবে বলে আশায় আছেন দুই দেশের ১৬২টি ছিটমহলের বাসিন্দারা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.