| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
দেশের মোট জনসংখ্যার ৬৭ ভাগ মানুষ বিদ্যুতায়নের আওতায় এসেছে এবং ২০২১ সালের মধ্যে দেশের সকল মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ উন্নয়নমুখী বর্তমান সরকার। সাধারন মানুষের দাবি এখন খুব বেশি নেই। শুধু দাবি থাকে বিদ্যুৎ ও গ্যাসের। আর সেই পথেই হাঁটছে বাংলাদেশ। এই মুহূর্তে দেশে বিদ্যুতের কোন সংকট নেই। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত বিদ্যুৎ আছে। নতুন চাহিদা মেটাতে আরো বিদ্যুতের উৎপাদন বাড়াতে কাজ করছে সরকার। তাছাড়া বর্তমানে খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ। দারিদ্রতা বিমোচন এখন সরকারের প্রধান লক্ষ্য। ইতিমধ্যে দারিদ্র বিমোচন ও শিক্ষার উন্নয়নে সরকার নানামুখি উদ্যোগ নিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে দারিদ্রতার হার ছিল ৭০ ভাগ। বর্তমানে এ হার ২৪ ভাগে নেমে এসেছে। যুদ্ধ বিধ্বস্ত গরীব দেশ হিসেবে বর্তমান সরকারের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে পরিনত হয়েছে। যা বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া। বর্তমান সরকারের এমন উন্নয়নমুখী পদক্ষেপে গর্বিত আজ বাংলাদেশ।

©somewhere in net ltd.