| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোশা
পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।
ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় বাস্তব। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ এবং ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত করার যে ঘোষণা দিয়েছিলেন আজ সেই ঘোষণা বাস্তবে রূপ নিচ্ছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশের অগ্রগতি থামিয়ে রাখা যায়নি। বাংলাদেশের ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে মধ্য আয়ের দেশে পরিণত হবে। এটা এখন বাস্তব। সুবর্ণজয়ন্তীতে তৈরি পোশাকশিল্পের রপ্তানিতে ৫০ বিলিয়ন ডলারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন সম্ভব হচ্ছে। ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছে। তাছারা তথ্যপ্রযুক্তিতে আউটসোর্সিং খাতে বাংলাদেশ বিশ্বের গন্তব্যস্থল হতে পারে। বর্তমানে এ খাতে বিশ্বের ২৬তম শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণে ঘরে বসেই নানা দিকনির্দেশনা দেয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে দেশে ৭ হাজার আইটি এক্সপার্ট তৈরি হয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে। তখন আর কেউ বেকার থাকবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিস্ময়কর উত্থান ঠেকানো যাবে না। বাংলাদেশ এগিয়ে যাবেই।

©somewhere in net ltd.