নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

অমীমাংসিত সীমানার নতুন মানচিত্র তৈরির পদক্ষেপ

১৫ ই জুন, ২০১৫ বিকাল ৪:৫০

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী এক বছরের মধ্যে অমীংমাসিত সীমানার নতুন মানচিত্র তৈরি হবে। দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি দলিল বিনিময়ের পর এ চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারত দ্রুত সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে চায়। ইতোমধ্যেই দুই দেশের প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশই নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে। এ সময়সীমার মধ্যেই সীমান্ত চুক্তি বাস্তবায়িত হবে। তবে দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় ও নাগরিকত্ব নির্ধারণের পরেও কোন সমস্যা হলে ২০২০ পর্যন্ত তা সমাধান করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যে সীমান্ত চুক্তি বিল বিনিময়ের পর এখন সীমান্ত চুক্তি বাস্তবায়নে আর কোন বাধা নেই। তবে সীমান্ত চুক্তি বিল বাস্তবায়ন প্রক্রিয়াটি জটিল। এ বাস্তবায়ন প্রক্রিয়া হবে সময়সীমা অনুযায়ী। দুই দেশের কর্মকর্তারা সময়সীমা অনুযায়ী ছিটমহল বিনিময় সম্পন্ন করবেন। মোদির ঢাকা সফরের সময় সীমান্ত চুক্তির দলিল বিনিময় হয়। তারপর থেকে সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। আগামী বছরের ৩০ জুনের মধ্যে দুই দেশের সীমানার নতুন মানচিত্র তৈরি হবে। সীমান্ত চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে চলতি বছরের ৩০ নবেম্বরের মধ্যে ছিটমহলের ভূমি জরিপ, রেকর্ড তৈরি, খতিয়ান ম্যাপ তৈরির পর দুই দেশের জেলা প্রশাসনের মধ্যে বিনিময় করা হবে। তবে আগামী ৩০ নবেম্বর পর্যন্ত ছিটমহল এলাকার অধিবাসীরা কিভাবে যাতায়াত করবেন তা দুই দেশের প্রশাসন মিলে ঠিক করবে। এছাড়া ছিটমহল বিনিময় চূড়ান্ত না হওয়া পর্যন্ত সেখানকার বাসিন্দারা হলদিবাড়ি, বুড়িমারী ও বাংলাবান্ধা সীমান্ত দিয়ে যাতায়াত করতে পারবেন। সীমান্ত চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য ভারতের প্রধানমন্ত্রী কড়াকড়ি নির্দেশ দিয়েছেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.