নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলমের খোয়াবনামা

ডেন্টিস্ট আমি। পিটিয়ে মানুষ করি দাঁতকে ;)

মোশা

পাহাড়-চুড়ায় দাঁড়িয়ে মনে হয়েছিল, আমি এই পৃথিবীকে পদতলে রেখেছি, এই আক্ষরিক সত্যের কছে যুক্তি মূর্ছা যায়।

মোশা › বিস্তারিত পোস্টঃ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রেলওয়ের আওতায় আনার লক্ষ্যে ঢাকা থেকে পদ্মাসেতু দিয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা সরকারের

২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৭

পদ্মাসেতুতে রেল সংযোগ এখন চূড়ান্ত। সেতু উদ্বোধনের দিন থেকেই চলবে ট্রেন। রাজধানীর গেণ্ডারিয়া থেকে মুন্সীগঞ্জের মাওয়া হয়ে পদ্মাসেতুর উপর দিয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার এই রেলপথ প্রকল্পের ফেইজ-১ এর নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের মধ্যে এবং আগামী ২০২১ সালের মধ্যে যশোর পর্যন্ত দ্বিতীয় ফেইজের কাজ শেষ হবে। আর এ রেলপথটি সম্পন্ন হলে ঢাকা থেকে যশোর পর্যন্ত দূরত্ব হবে মাত্র ১৬৬.৩৩ কিলোমিটার। তাতে মাত্র ৩-৪ ঘণ্টায় ঢাকা থেকে যশোরে যাওয়া যাবে। বলা বাহুল্য যে, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর পদ্মাসেতুতে রেলপথ যুক্ত করার সিদ্ধান্ত নেয়। রেলওয়ে মাস্টার প্ল্যান অনুযায়ী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে রেলওয়ের আওতায় আনার লক্ষ্যে ঢাকা থেকে পদ্মাসেতু দিয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা হাতে নেয় সরকার। বর্তমানে দক্ষিণাঞ্চলের জনগণকে বঙ্গবন্ধু সেতু হয়ে প্রায় ১০০ কিলোমিটার পথ ঘুরে রেলপথে রাজধানীতে আসতে হয়। তাই রেলপথটি নির্মাণ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-চতুর্থাংশ জনগোষ্ঠী ও দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে বিপুল অবদান রখবে বলে আশাবাদী বাংলার জনগণ।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.